আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে শুরু হয়েছে টিকার বুস্টার ডোজ প্রদান

লস এঞ্জেলেসে শুরু হয়েছে টিকার বুস্টার ডোজ প্রদান

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে ফাইজারের টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ প্রদান শুরু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) কাউন্টি কর্তৃপক্ষ জানায়, যে কেন্দ্রে ফাইজার ডোজের টিকা দেওয়া হচ্ছে, সেগুলোর যে কোনো একটিতে যেয়ে বাসিন্দারা বুস্টার ডোজ নিতে পারবেন।

এর একদিন আগে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম ও ৬৫ এবং এর বেশি বয়স, তাদের জন্য বুস্টার ডোজ অনুমোদন করেন।

লস এঞ্জেলেস হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, 'যারা তৃতীয় ডোজ প্রাপ্তির যোগ্য, তারা ফাইজারের ১০০টি কেন্দ্রের যে কোনো একটিতে টিকা গ্রহণ করতে পারবে'।

সেই সাথে যারা এখনো প্রথম ডোজ টিকা গ্রহণ করেনি, তাদেরকেও নির্বিঘ্নভাবে টিকা প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন হেলথ ডিরেক্টর।

কারা তৃতীয় ডোজের জন্য উপযুক্ত, কখন তৃতীয় ডোজ দেওয়া হবে এবং কীভাবে নিতে হবে, সে সব সবিস্তারে দেওয়া হলো।

কারা টিকার তৃতীয় ডোজ পাবেন?

টিকার তৃতীয় ডোজ সাধারণ মানুষের জন্য নয়। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য। টিকার তৃতীয় ডোজ গ্রহণের আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

১) ব্লাড ক্যান্সার বা টিউমারের জন্য চিকিৎসা গ্রহণ করছেন এমন ব্যক্তি।

২) অর্গান ট্রান্সপ্লান্ট হয়েছে এবং ইমিউনিটি বাড়াতে ওষুধ গ্রহণ করছেন।

৩) গত দুই বছরের মধ্যে স্টিম সেল ট্রান্সপ্লান্ট হয়েছে।

৪) ইমিউন সিস্টেম বাড়াতে যারা ওষুধ খাচ্ছেন।

৫) যাদের ইমিউনিডেফিসিয়েন্সি আছে যেমন ডাইজর্জ সিন্ড্রোম বা উইসকট-একড্রিচ সিনড্রোম আছে।

৬) এইচআইভি সংক্রমিত ব্যক্তি।

কখন তৃতীয় ডোজ গ্রহণ করবেন?

দ্বিতীয় ডোজ গ্রহণের ২৮ দিন পরেই টিকার তৃতীয় ডোজ গ্রহণ করা সম্ভব হবে। তবে ফাইজার ও মডার্নার ডোজ ইতোপূর্বে গ্রহণ করা থাকতে হবে।

কোথায় তৃতীয় ডোজ টিকা পাওয়া যাবে?

যেসব টিকাকেন্দ্রে ফাইজার বা মডার্নার টিকা প্রদান করা হচ্ছে, সেসব কেন্দ্রে তৃতীয় ডোজ পাওয়া যাবে৷ এছাড়া তাদের চিকিৎসকদের কাছেও এই ব্যাপারে জিজ্ঞেস করা যেতে পারে৷

টিকাকেন্দ্র বিষয়ে জানতে ভিজিট করুন- http://publichealth.lacounty.gov/acd/ncorona2019/vaccine/hcwsignup/#steps

তিনটি ডোজই কী এক প্রতিষ্ঠানের হতে হবে?

সাধারণত তৃতীয় ডোজ গ্রহণের পূর্বে ইতোপূর্বে যেই দুই ডোজ গ্রহণ করা হয়েছে, সেই প্রতিষ্ঠানের ডোজই গ্রহণ করতে হবে। এটা সম্ভব না হলে এম-আরএনএ প্রযুক্তির অন্য ডোজও গ্রহণ করা যাবে৷

তৃতীয় ডোজের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া কী?

সিডিসি জানায়, তৃতীয় ডোজের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে এখনো পর্যাপ্ত তথ্য নেই। তবে অন্য দুই ডোজের ক্ষেত্রে যেই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, তৃতীয় ডোজের ক্ষেত্রেও একই রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে৷

মাথা ঘোরানো, টিকা গ্রহণের স্থানে ব্যথা ইত্যাদি ছাড়া তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া এখনো দেখা যায়নি। সেই সাথে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না যাওয়ার সম্ভাবনাও কম বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা।

সাধারণ মানুষের করণীয় কী?

সুস্থ স্বাভাবিক মানুষের জন্য এখনো টিকার তৃতীয় ডোজ অনুমোদন করা হয়নি। তবে আগামী আটমাস পর সাধারণ মানুষের জন্য টিকার তৃতীয় ডোজের অনুমোদন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়৷

টিকা বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-

https://t.co/0ZJ22AmO0r pic.twitter.com/varp2QzHXI

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত