আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

ঝড়ের প্রভাবে শীঘ্রই শুরু হচ্ছে বৃষ্টি ও তুষারপাত

ঝড়ের প্রভাবে শীঘ্রই শুরু হচ্ছে বৃষ্টি ও তুষারপাত

ছবি: এলএবাংলাটাইমস

রবিবার (৬ জানুয়ারি) থেকে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে যাচ্ছে আরেকটি শীতকালীন ঝড়। ঝড়ের প্রভাবে এই অঞ্চলের কিছু অংশে ভারি বৃষ্টিপাত ঝরবে।

রবিবার বিকাল অথবা রাতের পর থেকে এই অ্যাটমোসফেরিক রিভার উত্তর দিকে বয়ে যাবে।

সোমবার এবং মঙ্গলবার দুইদিনই ভারি বৃষ্টিপাত বয়ে যাবে। লস এঞ্জেলেস কাউন্টিতে ১ ইঞ্চি বা এর বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে। ভ্যালি অঞ্চলে বৃষ্টিপাত ঝরবে ৩ ইঞ্চি পরিমাণ।

টাইমলাইন:

সোমবার সকাল ৫টা থেকে ভেনচুরা কাউন্টির কিছু অংশে বৃষ্টি শুরু হবে। সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ঝড়ের গতিবেগ বদলে এই অঞ্চলে বৃষ্টি হবে।

সোমবার দুপুরে লস এঞ্জেলেস কাউন্টিতে বৃষ্টি শুরু হবে।

সোমবার বিকাল ৬টায় সাউদার্ন ক্যালিফোর্নিয়ার নরদার্ন অঞ্চলে আরও বৃষ্টিপাত হবে।

মঙ্গলবার ভোর ৪টায় সোক্যালজুড়ে বেশ ভারি বৃষ্টিপাত হবে।

মঙ্গলবার সকাল ১১টা থেকে আবারও বৃষ্টি হবে এবং বুধবার নাগাদ এর প্রভাব ধীরে ধীরে কমবে।

তবে রবিবারের শুরুতে লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টিতে ৬৩ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রা থাকবে। আকাশ মেঘাচ্ছন্ন হবে ও বিদ্যুৎ চমকাবে। সেই সাথে বৃষ্টিপাত শুরু হয়ে মঙ্গলবার সেটি তীব্র আকার ধারণ করবে ও বিদ্যুৎ চমকাবে।

রবিবার উপত্যকা অঞ্চল থাকবে শীতল ও মেঘাচ্ছন্ন, ঝড়ো বাতাস বইবে, তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৬৩ ডিগ্রী ফারেনহাইট।

সৈকতেও বৃষ্টি ঝরবে, তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৬৩ ডিগ্রী , ঢেউ বয়ে যাবে ৫ থেকে ৮ ফুট পর্যন্ত।

পাহাড়ি এলাকা মেঘাচ্ছন্ন থাকবে ও ঝড়ো বাতাস বয়ে যাবে। তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৪৬ ডিগ্রী, রাতে কমে হবে ২২ ডিগ্রী। মঙ্গলবার তুষার লেভেল ৬ হাজার ৫০০ ফিটে পৌঁছাবে।

মরু অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ হবে ৫৮ ডিগ্রী ফারেনহাইট, সেই সাথে ঝরবে বৃষ্টিপাত।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত