আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানবে আরেকটি উইন্টার স্ট্রম

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানবে আরেকটি উইন্টার স্ট্রম

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় চলমান বৈরি আবহাওয়ার প্রভাব খুব শীঘ্রই থামছে না। উপরন্তু আরেকটি ঝড় ধেয়ে আসছে শীঘ্রই। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বৃষ্টি থামার আগ পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে।

লস এঞ্জেলেসসহ অন্যান্য এলাকায় আরোপ করা তুষারঝড় সতর্কতা তুলে নেওয়া হয়েছে। তবে রবিবার সকাল ৪টা পর্যন্ত শীতকালীন ঝড় বা উইন্টার স্ট্রম সতর্কতা জারি রাখা হয়েছে।

রবিবার, রাত ৩টা থেকে ভোর ৫টা: আকাশ কিছুটা পরিষ্কার হলেও বৃষ্টি ঝরতে পারে। রবিবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে।

সোমবার: সোমবারেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। মঙ্গলবার থেকে নতুন স্ট্রম সিস্টেমের প্রভাব শুরু হবে। নতুন সিস্টেমের প্রভাবে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার কিছু অংশে মঙ্গলবার এবং বুধবার আধা ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত হবে। ভারি বাতাস বয়ে গেলেও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার নাগাদ আকাশ পরিচ্ছন্ন হয়ে যাবে।

লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টি: রবিবার লস এঞ্জেলেসে ১ থেকে ২ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত ঝরবে। দিনে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৫৭ ডিগ্রি এবং রাতে হবে ৪১ ডিগ্রি।

ভ্যালি এবং ইনল্যান্ড অ্যাম্পায়ার: রবিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৫০ ডিগ্রি এবং সর্বনিম্ন ৩৯ ডিগ্রি। এছাড়া কিছুটা বৃষ্টি হতে পারে।

সৈকত অঞ্চল থাকবে মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিচ্ছন্ন। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৫৬ ডিগ্রি। স্রোত বয়ে যাবে ৩ থেকে ৬ ফিট পর্যন্ত।

ছয় হাজার ফুটের উচ্চতার বেশি পাহাড়ে রবিবার কিছুটা বেশি তুষারপাত হতে পারে। দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি, রাতে নেমে আসবে ১৫ ডিগ্রিতে। মঙ্গলবার এবং বুধবারেও তুষারপাত হবে।

মরুভূমি অঞ্চলে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৯ ডিগ্রি ফারেনহাইট। ভারি বাতাস বয়ে যাবে এবং বৃষ্টিপাত ঝরবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত