আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

কিশোরীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

কিশোরীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

ছবি: এলএবাংলাটাইমস

অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে জনসাধারণের সাহায্য চেয়েছেন।

সন্দেহভাজন যৌন হেনস্থাকারীর নাম মারিও লুইজ শ্যাভেজ (৪২)। তাকে আটক করতে অভিযান অব্যাহত রেখেছে শেরিফ ডিপার্টমেন্টের লেকউড স্টেশন।

তদন্তকারী দল জানায়, শ্যাভেজ ফেব্রুয়ারির ১৬ তারিখ জোরপূর্বক একটি মেয়েকে তার গাড়িতে তুলে ফেলে। মেয়েটি বেলফ্লাওয়ার এর বেলফ্লাওয়ার বুলেভার্দের ১৭৬০০ ব্লকের কাছে একটি গ্রোসারি শপের কাছে দাঁড়িয়ে ছিল।

শ্যাভেজ গাড়িতে তুলে মেয়েটিকে জোরপূর্বক হেনস্থা করে বলে তদন্তকারী দল জানায়। লস এঞ্জেলেস শেরিফ ডিপার্টমেন্টের প্রকাশিত বর্ণনা অনুসারে, শ্যাভেজ একজন হিস্প্যানিও, তার উচ্চতা ৫ ফিট ৯ ইঞ্চি এবং ওজন ২০০ পাউন্ড। সে সর্বশেষ ২০০৪ শেভ্রোলেট মালিবু ম্যাক্স চালাচ্ছিল।

শ্যাভেজের গায়ে একাধিক ট্যাটু রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। তার বাম হাতে 'অ্যারিস' সিম্বল আঁকা, ডান হাতে ইংরেজি M আঁকা, আরও 'Long Live Them' লিখা রয়েছে। তার মুখে এবং বাইসেপেও ট্যাটু রয়েছে।

কারো কাছে শ্যাভেজের সম্পর্কে কোনো তথ্য থাকলে (800) 222-TIPS (8477) নাম্বারে কল দিতে অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত