আপডেট :

        দুই পরকীয়া সম্পর্কের অভিযোগে চাপে এনভিডিয়া প্রধান, সিইও পদ হারানোর আশঙ্কা জেনসেনের

        নির্বাচনে বড় ধাক্কার পর ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান পার্টিতে নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে লড়াই

        মিসিসিপিতে রিপাবলিকান সিনেটরকে হারিয়ে ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট স্কট কলম

        ফ্লোরিডা উপকূলে ইচ্ছাকৃতভাবে ডোবানো হলো ঐতিহাসিক জাহাজ এসএস ইউনাইটেড স্টেটস

        নিউইয়র্কে তিনতলা ভবন ধ সে নি হত অন্তত দুই, আ হত ১৭ জন

        নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মাটির নিচে কুকুরের খাঁচায় মিলল শিশুর সন্ধান

        ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন দুই চীনা শিক্ষার্থী

        ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে শীতের গরম রাখার খরচ বাড়ছে, হিটিং অয়েলে ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি

        বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলবে, বাদ একটি অভিযোগ

        কৃষ্ণাঙ্গ শিক্ষকদের গালিগালাজ করছে শিক্ষার্থীরা, বর্ণবাদ ঠেকাতে নতুন উদ্যোগ লস এঞ্জেলেসের স্কুলে

        ৮০ মিলিয়ন ডলারের পারিবারিক ট্রাস্টের গল্প সাজিয়ে ব্যাংকের কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ

        যুক্তরাষ্ট্রে শিশুখাদ্য ও ফর্মুলা দুধের দাম এক মাসে রেকর্ড ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে

        ডোজের কর্মকাণ্ড নিয়ে ইলন মাস্ককে জেরার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

        ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন, দুই নেতার উত্তপ্ত ফোনালাপ

        কম আয়ের পরিবারকে স্বাস্থ্যকর খাবার কিনতে আর্থিক প্রণোদনা দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        শিশুদের বিরুদ্ধে যৌন নি পীড়নের অভিযোগ, নতুন তথ্যের পর আবার গ্রেপ্তার শিক্ষক

        লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিন দফা ঝড়ের আশঙ্কা, কমবে তাপমাত্রা

        ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি হোয়াইট হাউসের

        ক্যানসারের কথা আগে জানলে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতেন না বাইডেন

        ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনায় ইরান-সংশ্লিষ্ট তিনজনের নাম

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আবারও ধেয়ে আসছে উইন্টার স্ট্রম

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আবারও ধেয়ে আসছে উইন্টার স্ট্রম

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বুধবার (২৯ মার্চ) ধেয়ে আসছে আরেকটি ঝড়। এর প্রভাবে এই অঞ্চলে আধা ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত ঝরতে পারে এবং পাহাড়ে প্রায় এক ইঞ্চি তুষারপাত হতে পারে।

বুধবার (২৯ মার্চ) সকাল থেকেই এই ঝড়ের প্রভাবে বৃষ্টিপাত শুরু হবে। লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টিতে আধা ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হবে ও ৬১ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বিরাজ করবে। রাতের বেলা তাপমাত্রা থাকবে ৫২ ডিগ্রি ফারেনহাইট।

তবে বিকালের দিকেই বেশিরভাগ আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে বৃহস্পতিবার আবারও সম্ভাব্য বজ্রপাতসহ ভারি বৃষ্টিপাত হবে।

বুধবার উপত্যকা এবং ইনল্যান্ড অ্যাম্পায়ারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৬০ ডিগ্রি ফারেনহাইট, রাতে সেটি কমে নেমে আসবে ৪৭ ডিগ্রি ফারেনহাইটে। বুধবার এবং বৃহস্পতিবারও বৃষ্টিপাতের পরিমাণ একই থাকবে।

বুধবার বৃষ্টিপাতের প্রভাবে সৈকত অঞ্চল শীতল হয়ে যাবে। তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৫৮ ডিগ্রি ফারেনহাইট এবং সর্বনিম্ন ৫০ ডিগ্রি ফারেনহাইট।

বুধবার এবং বৃহস্পতিবার পাহাড়ি অঞ্চলে স্নো শাওয়ার এর বেশ সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার সকাল ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত উইন্টার স্ট্রম ওয়ার্নিং বা শীতকালীন ঝড় সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার নাগাদ স্যান গ্যাব্রিয়েল মাউন্টেনের ৫ হাজার ফিট উচ্চতায় ৬ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হবে। আবহাওয়াবিদেরা জানান, কিছু সর্বোচ্চ চূড়ায় ১৮ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হবে ও ঝড়ো বাতাস বয়ে যাবে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে।

দ্য ওয়েস্টার্ন স্যান গ্যাব্রিয়েল মাউন্টেন এবং অ্যান্টিলোপ ভ্যালি (১৪) ফ্রিওয়ে করিডোর বুধবার সকাল ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত উইন্টার ওয়েদার অ্যাডভাইজরি জারি থাকবে। বৃহস্পতিবার ৫ হাজার ফিট উচ্চতায় ৪ থেকে ৮ ইঞ্চি তুষারপাত হবে।

একই রকম উইন্টার ওয়েদার স্ট্রম সতর্কতা জারি থাকবে নরদার্ন লস এঞ্জেলেসের ৫ ফ্রিওয়ে করিডোরে, গ্রেপভাইনে আধাইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে।

মরুভূমি অঞ্চলেও বুধবার কিছু বৃষ্টিপাত ঝরবে। তাপমাত্রা বিরাজ করবে সর্বোচ্চ ৫০ ডিগ্রি ফারেনহাইট এবং রাতে কমে হবে সর্বনিম্ন ৪৫ ডিগ্রি ফারেনহাইট।

এই স্ট্রম সিস্টেম বৃহস্পতিবার নাগাদ সরে যাবে এবং আকাশ পরিষ্কার হয়ে যাবে। শুক্রবার নাগাদ আবহাওয়া শুষ্ক হয়ে যাবে তবে শীতল থাকবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত