আপডেট :

        প্রথম মুসলিম সিনেটর থেকে কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, নির্বাচনে ইতিহাস গড়লেন যারা

        নিউইয়র্কে নির্মাণকাজে আশ্রয়চ্যুত সাত পেঁচা মিলল কাছের আরেক জলাধারে

        তিন বিমান সংস্থার ৬ লাখ ডলার জা লি য়া তি, সাবেক কর্মীর ১৬ মাস কা রা দ ণ্ড

        ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল আসনে শক্ত অবস্থানে আফগান-আমেরিকান আয়েশা ওয়াহাব

        আবাসন সংকট মোকাবিলায় ক্যালিফোর্নিয়ায় প্রস্তাব ৩৭ পাস, ১-এর ভোট গণনা চলছে

        ভোটের সময় পরিচয়পত্র দেখানোর প্রস্তাব প্রত্যাখ্যান ক্যালিফোর্নিয়ার ভোটারদের, পাস হয়নি প্রস্তাব ৩৯

        কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, নির্বাচনে গড়ল একাধিক নতুন ইতিহাস

        লস এঞ্জেলেসে মেয়র নির্বাচন ঘিরে হাড্ডাহাড্ডি লড়াই, স্থানীয় বিভিন্ন পদেও ভোটের ফল

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত জাভিয়ের বেসেরা, দেশজুড়ে ডেমোক্র্যাটদের একের পর এক জয়

        যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে, কখন জানা যাবে নির্বাচনের ফল

        কারাগার থেকে পালিয়ে ৯ দিন পলাতক, মিসৌরিতে কাদায় আটকে ধরা পড়ল খুনি

        রিপাবলিকানদের দুর্গে ডেমোক্র্যাটদের নজিরবিহীন জয়, বদলাচ্ছে মার্কিন রাজনীতির সমীকরণ

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

অরেঞ্জ কাউন্টিতে ড্রোন দিয়ে মারা হচ্ছে মশা

এলএবাংলাটাইমস

মশার কামড়ে অতিষ্ঠ হননি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মশার কামড় থেকে বাঁচতে নানা উপায় অবলম্বন করতে দেখা যায়। কেউ মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহার করেন। কেউ কেউ কয়েল, এমনকি মশা নিধনে রাসায়নিকও ব্যবহার করেন। তাই বলে মশা মারতে ড্রোনের ব্যবহার নিশ্চয় ‘মশা মারতে কামান দাগা’র মতোই হবে।

এ ঘটনাই ঘটেছে। মশা নিধনে অনেক পদ্ধতির ব্যবহার করেও আশানুরূপ ফল না পাওয়ায় ড্রোন ব্যবহার করার এমন অভিনব উদ্যোগটি নিয়েছে  ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি কর্তৃপক্ষ।মশা নিধনে ওই এলাকার নিম্নাঞ্চলে, পুকুরে আর ডোবায় ড্রোনের মাধ্যমে জীবাণুনাশক ছিটাতে দেখা যাচ্ছে।

ক্যালিফোর্নিয়ায় এখন শীতকাল। তবে বৃষ্টি হয় নিয়মিত। এতে মশার বংশবিস্তার হয় বেশি। যত্রতত্র জমে থাকা পানিতে জন্ম নেওয়া মশায় অতিষ্ঠ পুরো এলাকার মানুষ। মশা নিধনে কর্তৃপক্ষ নানাভাবে চেষ্টা চালিয়েছে। সর্বাধুনিক পদ্ধতি হিসেবে ড্রোন ব্যবহারের এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

আরভিন শহরে অবস্থান ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার। শহরটির অদূরে রয়েছে জ্যান জোয়াকিন মার্শ রিজার্ভ নামে একটি অভয়ারণ্য। সম্প্রতি সেখানে ড্রোনের মাধ্যমে জীবাণুনাশক ছিটানো হয়। ড্রোনগুলো চালান জন স্যাভেজ নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘বৃষ্টির কারণে এখানে মশা অনেক বেশি। এখানে প্রায় সব জলাশয় পানিতে পূর্ণ। এ কারণে মশাও অনেক বেশি।’

অরেঞ্জ কাউন্টির কীটপতঙ্গ বিশেষজ্ঞ কিয়েট নেগুয়েন বলেন, ‘মশা অনেক বেড়ে গেছে। মশা নিধনে আরও ভালো প্রযুক্তির ব্যবহার করা যায় কি না, সেই খোঁজে ছিলাম আমরা। এমন কোনো প্রযুক্তি, যার মাধ্যমে আরও দ্রুত ও বেশি মশা নিধন করা যায়। এ জন্যই ড্রোন ব্যবহার করা হচ্ছে।’

অরেঞ্জ কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, মশা নিধনে প্রচলিত সব পদ্ধতির আশ্রয় নিয়েছিল তারা। জীবাণুনাশক ছিটানোর বিশেষ যন্ত্র, ট্রাক, হেলিকপ্টার—এমনকি উড়োজাহাজও ব্যবহার করেছে। কিন্তু এতে তেমন কাজ হয়নি। তাই আরও নির্দিষ্টভাবে আর দুর্গমসহ সব এলাকায় জীবাণুনাশক ছিটাতে সক্ষমতার বিষয়টি মাথায় রেখেই মশা নিধনে ড্রোন ব্যবহার করার এই সিদ্ধান্ত নেয় তারা। একটি ড্রোনের মাধ্যমে মাত্র দুই মিনিটে এক একর এলাকার মশা নিধন করা যাচ্ছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত