আপডেট :

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

ছবিঃ এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এক তরুণী পরকীয়া করায় তার স্বামীর হাতে নির্মম হত্যার শিকার হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

সান বার্নার্ডিনো পুলিশ জানিয়েছে, ২৬ জানুয়ারি রাত ১২টার কিছু পর নর্থ পেরিস হিল পার্ক রোড ও ইস্ট প্যাসিফিক অ্যাভিনিউয়ের কাছে একটি গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ কর্মকর্তারা সেখানে একটি গাড়িকে বন্যা নিয়ন্ত্রণ খালে বিধ্বস্ত অবস্থায় পান। গাড়ির ভেতরে থাকা দু’জন, এশিয়া গার্সি (২৫) এবং চার্লস ডার্ক (৩১), ঘটনাস্থলেই প্রাণ হারান।

তদন্তে পুলিশ জানতে পারে, এশিয়ার স্বামী আইজ্যাক আলবার্ট পেরেজ (৩১) তাদের গাড়িটিকে ধাওয়া করে পিছন থেকে ধাক্কা দেন, যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চেইন লিংকের বেড়া ভেঙে খালের মধ্যে পড়ে যায়।

এর আগে, পেরিস হিল পার্কে এশিয়াকে তার স্বামী পেরেজ একটি বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। সে সময় চার্লস ডার্কও সেখানে উপস্থিত ছিলেন। তবে, ডার্কের সঙ্গে এশিয়ার সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।

দীর্ঘ ১১ বছর ধরে এশিয়া ও পেরেজের সম্পর্ক ছিল এবং তাদের তিনটি সন্তান রয়েছে।

পারিবারিক আদালতের নথি অনুযায়ী, ২০২১ সালে এশিয়া স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ এনে একটি নিষেধাজ্ঞা চেয়েছিলেন, কিন্তু আদালত সেই আবেদন নাকচ করে।

এশিয়ার বোন মালিয়া গার্সি লস অ্যাঞ্জেলেস টাইমসকে জানান, তার বোন পেরেজকে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার ছিলেন।

সান বার্নার্ডিনো কাউন্টি জেলা অ্যাটর্নির কার্যালয় পেরেজের বিরুদ্ধে দুটি হত্যার অভিযোগ এনেছে এবং তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

ময়নাতদন্তে জানা গেছে, নিহতদের মৃত্যু হয়েছে মাথায় গুরুতর আঘাতজনিত কারণে।

এশিয়া ও ডার্কের স্মরণে দুর্ঘটনাস্থলে একটি অস্থায়ী স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। পরিবারটি এশিয়ার শেষকৃত্যের ব্যয়ের জন্য একটি GoFundMe পেজ চালু করেছে।

যে কেউ মামলাটি সম্পর্কে তথ্য রাখলে সান বার্নার্ডিনো পুলিশের ৯০৯-৩৮৮-৪৯৩৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত