আপডেট :

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেয়েদের খেলায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করলেন ট্রাম্প

মেয়েদের খেলায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করলেন ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

মেয়েদের খেলাধুলায় ট্রান্সজেন্ডার নারী ও কিশোরীদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক নির্বাহী আদেশে সই করেছেন তিনি। এখন থেকে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ট্রান্স নারীদের নারী ক্রীড়া বিভাগে অংশগ্রহণের সুযোগ দিলে এবং নারীদের লকার রুম ব্যবহারের অনুমতি দিলে, সেই প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অর্থায়ন থেকে বঞ্চিত হবে।

ট্রাম্পের নির্বাহী আদেশে সরকারি সংস্থাগুলোকে আন্তর্জাতিক ক্রীড়া সংগঠনগুলোর সঙ্গে যৌথভাবে লিঙ্গভিত্তিক ক্রীড়া বিভাগ প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রধান ক্রীড়া সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে ‘ন্যায়সংগত ও নিরাপদ নীতিমালা’ তৈরির আহ্বান জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, আমরা এখন থেকে প্রতিটি স্কুলকে সতর্ক করে দিচ্ছি—যদি তারা নারীদের ক্রীড়া দলে পুরুষদের অন্তর্ভুক্ত করে বা তাদের লকার রুমে প্রবেশের অনুমতি দেয়, তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে এবং তারা কেন্দ্রীয় তহবিল হারানোর ঝুঁকিতে পড়বে।

নারীদের খেলায় ‘যুদ্ধ’ সমাপ্ত করার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, পুরুষদের হাতে নারী ক্রীড়াবিদদের মারধর দেখার জন্য তার প্রশাসন চুপ করে বসে থাকবে ন।

তিনি বলেন, আমরা এটি হতে দেবো না, এগুলো এখনই শেষ হচ্ছে। আমার কথার ওপর কেউ কথা বলতে পারবে না, কারণ আমরা কর্তৃত্বের সঙ্গে কথা বলি।

এছাড়া, ট্রাম্প আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) চাপ প্রয়োগের ঘোষণা দেন, যাতে তারা ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আগে লিঙ্গভিত্তিক অংশগ্রহণের বিষয়টি স্পষ্টভাবে নির্ধারণ করে।

ট্রান্স নারীদের খেলাধুলায় অংশগ্রহণের বিষয়টি সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যদিও বাস্তবে এ ধরনের ক্রীড়াবিদের সংখ্যা খুবই কম।

ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের (এনসিএএ) প্রেসিডেন্ট চার্লি বেকার মার্কিন সিনেটের একটি প্যানেলকে জানান, যুক্তরাষ্ট্রের কলেজগুলোতে ৫ লাখ ২০ হাজার ক্রীড়াবিদের মধ্যে মাত্র ১০ জন ট্রান্স অ্যাথলেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

গণমত জরিপেও নারীদের খেলাধুলায় ট্রান্স নারীদের অংশগ্রহণের বিরোধিতা বাড়ছে। ২০২৩ সালের গ্যালাপ জরিপে ৬৯ শতাংশ মার্কিন নাগরিক বলেছিলেন, ক্রীড়া দলে অংশগ্রহণের ক্ষেত্রে প্রত্যেককে তার জন্মলিঙ্গ অনুযায়ী খেলতে হবে। এই সংখ্যা ২০২১ সালের জরিপের ফলাফলের তুলনায় অন্তত সাত শতাংশ বেশি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত