আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

পশ্চিম আলাস্কায় ১০ জন যাত্রী বহনকারী বিমান নিখোঁজ

পশ্চিম আলাস্কায় ১০ জন যাত্রী বহনকারী বিমান নিখোঁজ

ছবিঃ এলএবাংলাটাইমস

আলাস্কার নর্টন সাউন্ড এলাকায় বৃহস্পতিবার দুপুরে ১০ জন যাত্রীসহ একটি বিমান নিখোঁজ হয়েছে। সারা রাত ধরে উদ্ধারকর্মীরা বিমানটির সন্ধান পাওয়ার চেষ্টা চালিয়ে গেছে।

আলাস্কার জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, বেরিং এয়ার ক্যারাভান বিমানটি ইউনালাকলিট থেকে নোমের উদ্দেশে যাত্রা করেছিল। এতে ৯ জন যাত্রী ও ১ জন পাইলট ছিলেন। বিমানটির সর্বশেষ অবস্থান চিহ্নিত করার চেষ্টা চলছে।

ইউনালাকলিট পশ্চিম আলাস্কার একটি ছোট শহর, যেখানে প্রায় ৬৯০ জন বাসিন্দা রয়েছে। এটি নোম শহর থেকে প্রায় ২৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং অ্যাঙ্কোরেজ থেকে ৬৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

এই ঘটনা যুক্তরাষ্ট্রে আট দিনের মধ্যে বিমান দুর্ঘটনার তৃতীয় বড় ঘটনা। ২৯ জানুয়ারি রাজধানী ওয়াশিংটন ডিসির কাছে একটি যাত্রীবাহী বিমান ও সেনাবাহিনীর একটি হেলিকপ্টার সংঘর্ষে ৬৭ জন নিহত হন। ৩১ জানুয়ারি ফিলাডেলফিয়ায় একটি মেডিক্যাল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন যাত্রী ও মাটিতে থাকা আরও একজন নিহত হন।

বেরিং এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সেসনা ক্যারাভান বিমানটি স্থানীয় সময় দুপুর ২টা ৩৭ মিনিটে ইউনালাকলিট থেকে উড্ডয়ন করে। এক ঘণ্টার কম সময় পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইউএস কোস্ট গার্ড জানায়, বিমানটি শেষবার ১৯ কিলোমিটার দূরে সমুদ্রের ওপরে শনাক্ত করা হয়েছিল।

বেরিং এয়ারের পরিচালক ডেভিড ওলসেন বলেন, "আমাদের টিম উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে এবং জরুরি সহায়তার ব্যবস্থা করছে।" বেরিং এয়ার পশ্চিম আলাস্কার ৩২টি গ্রামে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে।

আবহাওয়া খারাপ থাকায় আকাশপথে অনুসন্ধান সম্ভব হয়নি। নোম ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, স্থানীয় উদ্ধারকর্মীরা উপকূলীয় এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছে। তবে জনগণকে নিজেদের উদ্যোগে অনুসন্ধানে নামতে নিষেধ করা হয়েছে, কারণ আবহাওয়া খুবই প্রতিকূল।

শুক্রবার সকালে ফায়ার ডিপার্টমেন্ট জানায়, এখনো নিখোঁজ বিমানটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

উড্ডয়নের সময় ইউনালাকলিটে তাপমাত্রা ছিল -৮.৩ ডিগ্রি সেলসিয়াস। তখন সামান্য তুষারপাত হচ্ছিল এবং কুয়াশা ছিল।

নিখোঁজ ব্যক্তিদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

নোম শহর আলাস্কার আর্কটিক সার্কেলের দক্ষিণে অবস্থিত। এটি ১,৬১০ কিলোমিটার দীর্ঘ আইডিটারড ট্রেইল স্লেজ ডগ রেসের শেষ প্রান্ত হিসেবে পরিচিত।

এলএবাংলাটাইমস/ওএম

 

 

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত