আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

লস এঞ্জেলেসে গুলিতে শিশুসহ হাসপাতালে ৩

লস এঞ্জেলেসে গুলিতে শিশুসহ হাসপাতালে ৩

ছবিঃ এলএবাংলাটাইমস

সাউথ লস এঞ্জেলেসে শনিবার রাতে এক গাড়ি লক্ষ্য করে চালানো গুলির ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়েছেন। হামলাকারী এখনো পলাতক রয়েছে।

লস এঞ্জেলেস পুলিশ বিভাগের (এলএপিডি) কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল ৪টা ৩৫ মিনিটে আরলিংটন এভিনিউ ও ২৪তম স্ট্রিটের কাছে গুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, একটি গাড়ির ভেতরে তিনজন গুলিবিদ্ধ অবস্থায় রয়েছেন। আহতদের মধ্যে রয়েছে ৬ মাস বয়সী এক শিশু, ২৫ বছর বয়সী এক নারী ও ৪৫ বছর বয়সী আরেক নারী।

তদন্তকারীরা জানান, আহতরা একটি পার্ক করা গাড়ির ভেতরে বসেছিলেন। এ সময় এক অজ্ঞাত ব্যক্তি গাড়ি নিয়ে এসে তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এখনো পর্যন্ত হামলার সঠিক উদ্দেশ্য জানা যায়নি। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি গ্যাং-সংক্রান্ত সহিংসতা হতে পারে।

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, একটি রুপালি রঙের সেডান গাড়ি, যা গুলির আঘাতে ঝাঝরা হয়ে গেছে।

এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি। তদন্ত চলছে এবং এ বিষয়ে কেউ কোনো তথ্য জানতে পারলে এলএপিডির ১-৮৭৭-৫২৭-৩২৪৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত