আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

লস এঞ্জেলেসে আগুন: মেয়রের সফর ছিল ভুল

লস এঞ্জেলেসে আগুন: মেয়রের সফর ছিল ভুল

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস স্বীকার করেছেন যে, শহরের ইতিহাসের অন্যতম ভয়াবহ দুটি দাবানলের সময় তিনি পশ্চিম আফ্রিকা সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ভুল করেছিলেন।

গত ৭ জানুয়ারি, যখন ইটন এবং প্যালিসেডস এলাকায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে, তখন মেয়র বাস আফ্রিকায় ছিলেন। তিনি ঘানার নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বাইডেন প্রশাসনের চার সদস্যের একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে সেখানে গিয়েছিলেন।

লস এঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় মেয়র বাস ঘানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দেওয়া এক সংবর্ধনায় অংশ নেন। আগুন লাগার প্রায় দেড় ঘণ্টা পর তিনি সেখানে ছবি তুলেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। তবে মেয়রের মুখপাত্র দাবি করেছেন, সংবর্ধনাটি মূলত তার ফেরা আগে আয়োজন করা হয়েছিল এবং তিনি বেশিরভাগ সময় অন্য একটি কক্ষে থেকে ফোনে আগুন নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনা করছিলেন।

মেয়রকে একাধিকবার জিজ্ঞাসা করা হয়েছে যে, তিনি তার এই সফরকে ভুল মনে করেন কি না। সাধারণত তিনি এই প্রশ্ন এড়িয়ে গেছেন এবং পুনরুদ্ধার প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়েছেন। তবে সিবিএস-এর এক সাংবাদিকের প্রশ্নে তিনি প্রথমবার সরাসরি স্বীকার করেন যে, এই সফর তার ভুল ছিল।

৮ জানুয়ারি সকাল ১১টায় লস এঞ্জেলেসে পৌঁছানোর পর তিনি দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে গভর্নর গ্যাভিন নিউজমের সঙ্গে দেখা করেন।

গত শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটি নিশ্চিতভাবেই আমার ভুল ছিল।”

মেয়র বাস আরও বলেন, তার বর্তমান লক্ষ্য লস এঞ্জেলেসকে পুনরুদ্ধার ও পুনর্গঠনের মাধ্যমে এগিয়ে নেওয়া।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত