আপডেট :

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

        ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে ক্যালিফোর্নিয়ায় বাড়ি হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

        এল নিনো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বাড়ি কিনে ভাড়া দেওয়ার প্রস্তাব

        ইরান ও হুথিদের আ ক্র ম ণ মোকাবিলায় ইউক্রেন-দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব

        অ্যাকাউন্ট ফেরত চেয়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ, আরও আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

        শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড

        ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

        ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার ২৪টি মরদেহের ব্যাগ

        আওয়ামী লীগ ঠেকানোর নামে জাতীয় ঐক্য নয়, সরকারের কাছে স্পষ্ট অঙ্গীকার চায় এনসিপি

        ছয় লাখ টাকায় ইউরোপে পাঠানোর কথা, পাসপোর্ট নিয়ে দিতেন জাল ভিসা

        ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে গাইডলাইন জারির নির্দেশ হাইকোর্টের

        যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে, সতর্ক করল এফবিআই

        সাবেক প্রেমিকাকে অপহরণ ও মা র ধরের অভিযোগে লস এঞ্জেলেসে গ্রেপ্তার ২৯ বছর বয়সী যুবক

        লস এঞ্জেলেস কাউন্টিতে মা দ কবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, জব্দ ৬৬০ পাউন্ডের বেশি মেথ

        বেকার ভাতার নামে ২১ লাখ ডলার আত্মসাৎ, দোষ স্বীকার ক্যালিফোর্নিয়ার দুই বাসিন্দার

        আগামী মাসে লস এঞ্জেলেসে আসছেন ট্রাম্প, রিগ্যান লাইব্রেরিতে দেবেন গুরুত্বপূর্ণ ভাষণ

এলএ ম্যারাথনের কারণে রবিবার ভোরে সড়ক বন্ধ থাকবে

এলএ ম্যারাথনের কারণে রবিবার ভোরে সড়ক বন্ধ থাকবে

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস ম্যারাথনের ৪০তম আসর উপলক্ষে রবিবার ভোর থেকেই শহরের বিভিন্ন সড়ক বন্ধ রাখা হবে।

রেসের রুটজুড়ে রাস্তা বন্ধ হবে রাত ৩টা থেকে এবং পুনরায় চালু হবে সন্ধ্যা ৬টার মধ্যে। এই ম্যারাথন ডজার স্টেডিয়াম থেকে শুরু হয়ে ব্রেন্টউড পর্যন্ত বিস্তৃত, যা চায়নাটাউন, ডাউনটাউন লস এঞ্জেলেস, একো পার্ক, সিলভারলেক ও হলিউডের মধ্য দিয়ে যাবে। বিশেষ করে হলিউড ও সানসেট বুলেভার্ডের দীর্ঘ অংশ বন্ধ থাকবে।

রবিবার সকাল ৬টার মধ্যে সব সড়ক বন্ধ হয়ে যাবে এবং সকাল ৭টায় রেস শুরু হবে। আয়োজকরা জানিয়েছেন, ধাপে ধাপে রাস্তা বন্ধ করা হবে এবং ধাপে ধাপে আবার খোলা হবে।

চালকদের সতর্ক করে আয়োজকরা জানিয়েছেন, যেসব স্থানে ‘নো পার্কিং - টো অ্যাওয়ে জোন’ চিহ্নিত থাকবে, সেখানে গাড়ি পার্ক করা যাবে না। নিয়ম ভঙ্গ করলে গাড়ি টেনে নিয়ে যাওয়া হবে এবং মালিককে খরচ বহন করতে হবে।

এদিকে, শনিবার ডজার স্টেডিয়ামের আশপাশে হাজারো মানুষ ৫ কিলোমিটার রেসে অংশ নেন।

শনিবারের ওয়ার্ম-আপ রেসে বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেন, যেখানে শিশুদের জন্যও বিশেষ রেসের আয়োজন ছিল। রবিবার মূল ম্যারাথন সকাল ৬:৪০ মিনিটে প্রো-উইমেন ক্যাটাগরির জন্য শুরু হবে এবং সকাল ৭টায় বাকি অংশগ্রহণকারীদের জন্য রেস শুরু হবে।

এলএ ম্যারাথনের সমাপ্তি হবে সান্তা মনিকা বুলেভার্ড এবং অ্যাভিনিউ অব দ্য স্টারস, সেঞ্চুরি সিটিতে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত