আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

লস এঞ্জেলেসে খালিস্তান গঠনের গণভোট সম্পন্ন

লস এঞ্জেলেসে খালিস্তান গঠনের গণভোট সম্পন্ন

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ায় খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার গণভোট সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই উপলক্ষে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে শিখ সম্প্রদায়ের মানুষ লস এঞ্জেলেসে এসে বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন। স্থানীয় সময় সকাল ৯টায় সিভিক সেন্টারে ভোটগ্রহণ শুরু হয়।

গণভোট চলাকালীন শিখ নেতারা গণমাধ্যমকে জানান, শিখদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সময় এসে গেছে।

তারা বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার যুক্তরাষ্ট্র, কানাডা এবং অন্যান্য দেশে শিখদের ওপর হত্যাকাণ্ড চালাচ্ছে, কিন্তু এসব আক্রমণ সত্ত্বেও খালিস্তান আন্দোলন দমানো সম্ভব হবে না।"

শিখ নেতারা আরও জানান, ৩৫,০০০-এর বেশি শিখ ভোট দিয়েছেন, যা এই আন্দোলনের শক্তিশালী অবস্থানকে প্রতিফলিত করে।

ভোটগ্রহণ শেষে সিক্স ফর জাস্টিস (SFJ) নেতা গুরপত্বন্ত সিং পান্নুন পরবর্তী খালিস্তান গণভোটের ঘোষণা দেন। তিনি জানান, আগামী ১৭ আগস্ট ওয়াশিংটন ডিসিতে গণভোট অনুষ্ঠিত হবে।

তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে গণভোটের অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

পান্নুন বলেন, "বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত শিখরা তাদের ভোটের মাধ্যমে ভারতকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা আর ভারতের নিয়ন্ত্রণে থাকতে চায় না। এখন ভারতের গুলির জবাব ভোটের মাধ্যমে দেওয়া হবে।"

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত