আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

একই রাতে দুটি হোম ইনভেশন কাণ্ডে উত্তপ্ত লস এঞ্জেলেস, তদন্তে নেমেছে পুলিশ

একই রাতে দুটি হোম ইনভেশন কাণ্ডে উত্তপ্ত লস এঞ্জেলেস, তদন্তে নেমেছে পুলিশ

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে শনিবার গভীর রাতে দুটি হোম ইনভেশন বা ডাকাতির ঘটনা ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশ এখন তদন্ত করছে, এই দুইটি ঘটনা কোনোভাবে একে অপরের সঙ্গে সংশ্লিষ্ট কি না।

প্রথম ঘটনা ঘটে ঠিক মধ্যরাতের কিছু পর, শারম্যান ওকস এলাকার ওটসেগো স্ট্রিটে অবস্থিত একটি বিলাসবহুল বাড়িতে। সেখান থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে ব্যাপক পুলিশ উপস্থিতি এবং এক মর্মাহত নারী একটি শিশুকে কোলে নিয়ে রাস্তার ধারে বসে আছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, দুইজন সন্দেহভাজন বাড়ির ভেতরে ঢুকে তছনছ শুরু করলে, বাসার সদস্যরা দ্রুত নিজেদের একটি ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেন। ডাকাতরা কী কী লুট করেছে, তা এখনও নিশ্চিত নয়। এদের পরিচয় বা পালানোর পদ্ধতিও এখনো জানা যায়নি।

এ ঘটনার দুই ঘণ্টা আগেই, শহরের আরেক অভিজাত এলাকা বেভারলি গ্রোভের লরেল অ্যাভিনিউতে আরও একটি হোম ইনভেশনের ঘটনা ঘটে। সেখানে তিনজন সন্দেহভাজন ব্যক্তি একটি বাড়িতে ঢুকে, বাসিন্দাদের উপস্থিতি সত্ত্বেও, গয়না ও মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। দুটি ঘটনাতেই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ বলছে, এই দুটি ঘটনার মধ্যে কোনো সংযোগ আছে কি না, তা তারা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।

যে কোনো তথ্য থাকলে অনুগ্রহ করে লস এঞ্জেলেস পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত