আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

লং বিচে কুকুরকে নির্যাতনের ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ

লং বিচে কুকুরকে নির্যাতনের ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ

ছবিঃ এলএবাংলাটাইমস

লং বিচে একটি কুকুরকে নৃশংসভাবে নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনাটি তদন্তে নেমেছে পুলিশ। অ্যানিমাল হোপ অ্যান্ড ওয়েলনেস নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা  গ্রাফিক সারভেইল্যান্স ফুটেজটি প্রকাশ করে জানিয়েছে, সোমবার সকাল ৫:৩৬ মিনিটের দিকে ২৩৫ ইস্ট ১২তম স্ট্রিটের সামনে এই ভিডিওটি রেকর্ড করা হয়।

ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “এই ভিডিওতে থাকা ব্যক্তি একটি কুকুরকে নির্মমভাবে নির্যাতন করছে এবং তাকে দ্রুত শনাক্ত করা দরকার। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তির সঙ্গে একটি স্কেটবোর্ড রয়েছে, তাই আশেপাশের স্কেটাররা তাকে চিনে থাকতে পারেন।”

ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি স্কেটবোর্ড নিয়ে থাকা অবস্থায় একটি মাঝারি আকৃতির বাদামি কুকুরকে ল্যাশ ধরে মাটির ওপর থেকে তুলে নিয়ে যায়, তারপর কাঁধের উপর দিয়ে ছুঁড়ে মাটিতে আছাড় দিয়ে ফেলে। এরপরও থেমে না থেকে সে কুকুরটিকে মাটিতে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং মুখে লাথি মারে। পরে ফের সে কুকুরটির ল্যাশ ধরে আবারো কাঁধের উপর তুলে নিয়ে যায়—যেন ব্যাগ বহন করছে—এবং ক্যামেরার ফ্রেম থেকে সরে যায়। পিইটিএ (PETA) ঘোষণা দিয়েছে, ওই ব্যক্তির গ্রেফতারের জন্য এবং কুকুরটির অবস্থান জানাতে সাহায্যকারী যেকোনো তথ্যদাতাকে সর্বোচ্চ $৫,০০০ ডলার পুরস্কার দেওয়া হবে। পিইটিএ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কোলিন ও’ব্রায়েন বলেন, “কুকুরেরা আমাদের ওপর নির্ভর করে নিরাপদ থাকার জন্য। এই কুকুরটি যে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে তা বিশ্বাসঘাতকতার শামিল—এবং ক্যামেরার বাইরে সে আরও কী কী নির্যাতনের শিকার হয়েছে, তা বলা যায় না। যতক্ষণ না সে এই নির্যাতকের কবল থেকে মুক্ত হচ্ছে, তার জীবন হুমকির মুখে।” লং বিচ পুলিশ বিভাগ জানিয়েছে, তারা ভিডিওটি সম্পর্কে অবগত এবং ঘটনাটির তদন্ত করছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়েছে কি না বা কুকুরটির খোঁজ পাওয়া গেছে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এক্স-এ একটি পোস্টে পুলিশ জানায়, “প্যাট্রোল অফিসাররা ঘটনাস্থলে গিয়ে একটি পশু নির্যাতনের রিপোর্ট নেন, কারণ পূর্বে এই ঘটনা আমাদের জানানো হয়নি। আমাদের কমিউনিটিতে পশু নির্যাতন কোনোভাবেই বরদাশত করা হবে না।”

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত