আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

এলএ কাউন্টিতে মুখোশধারী ইমিগ্রেশন এজেন্ট নিষিদ্ধ করার উদ্যোগ

এলএ কাউন্টিতে মুখোশধারী ইমিগ্রেশন এজেন্ট নিষিদ্ধ করার উদ্যোগ

ছবিঃ এলএবাংলাটাইমস

লস অ্যাঞ্জেলেস কাউন্টি আবারও ট্রাম্প প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংঘাতে জড়াতে চলেছে। গৃহহীনদের তহবিল কমানো, স্বাস্থ্য অনুদান বাতিল এবং শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের মতো বিষয় নিয়ে আগেই উত্তেজনা দেখা গেছে। এবার নতুন ইস্যু হলো মুখোশধারী ইমিগ্রেশন এজেন্টদের অভিযান বন্ধ করতে কাউন্টি বোর্ড অব সুপারভাইজর্সের উদ্যোগ। মঙ্গলবার বোর্ড ৪–০ ভোটে একটি নতুন আইনের প্রস্তাব অনুমোদন করে, যেখানে বলা হয়েছে—কাউন্টির অননুমোদিত এলাকায় অভিযান চালানোর সময় ফেডারেল ইমিগ্রেশন এজেন্টরা মুখোশ পরতে পারবেন না এবং সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে স্পষ্টভাবে নিজের পরিচয় প্রদর্শন করতে হবে। প্রস্তাবটি উত্থাপনকারী সুপারভাইজর জেনিস হান বলেন, “কাকে গ্রেপ্তার করছে তা জানাটা মানুষের মৌলিক অধিকার,” এবং তিনি এজেন্টদের ‘মুখোশ খুলতে’ আহ্বান জানান।

তবে ফেডারেল সরকার নতুন নিয়ম মানতে আগ্রহী না—এমন ইঙ্গিত স্পষ্ট। বোর্ডের ভোটের পরদিনই U.S. Border Patrol লা পুয়েন্টে এলাকায় একটি ফুড স্ট্যান্ডে অভিযান চালায়। এজেন্টরা মুখোশ পরা অবস্থায় চিহ্নবিহীন ভ্যানে করে এসে তিনজন কর্মীকে আটক করে, আর একজন আতঙ্কে পাশের একটি ফায়ারট্রাকে আশ্রয় নেন। এই অভিযান বোর্ড যে আচরণ বন্ধ করতে বলছে তারই পুনরাবৃত্তি। প্রস্তাবটি আগামী সপ্তাহে বোর্ডে চূড়ান্ত ভোটে উঠবে এবং পাস হলে জানুয়ারির শুরুতে কার্যকর হবে। তবে আইন বিশেষজ্ঞরা মনে করছেন—সংবিধানের সুপ্রীমেসি ক্লজ অনুযায়ী ফেডারেল আইন স্থানীয় আইনের ওপর প্রাধান্য পায়, তাই ফেডারেল এজেন্টরা এই নিয়ম মানবে না বলেই ধারণা। সুপারভাইজর জেনিস হান স্বীকার করেছেন যে বিষয়টি আদালতে গড়ানো প্রায় নিশ্চিত, কিন্তু তার মতে “গোপন পুলিশের মতো আচরণকারী” এজেন্টদের থামাতে এই আইনি লড়াই জরুরি।

বোর্ডের সব সদস্য যদিও সমর্থন করেননি। সুপারভাইজর ক্যাথরিন বার্গার ভোটদানে বিরত থেকে প্রশ্ন তুলেছেন—এই আইন প্রয়োগ করবে কে? তার মতে, প্রয়োগের স্পষ্ট কোনো পথ নেই, তাই এটি মানুষকে ভুয়া নিরাপত্তাবোধ দিতে পারে। এদিকে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সহকারী সচিব ট্রিশা ম্যাকলাফলিন ইতিমধ্যেই জানিয়েছেন যে তারা এই নিষেধাজ্ঞাকে সুপ্রীমেসি ক্লজ অনুযায়ী অবৈধ মনে করেন এবং মানার প্রয়োজন নেই। ফলে বিষয়টি স্পষ্টত আদালতের দিকে এগোচ্ছে, আর ট্রাম্প প্রশাসনের সঙ্গে এলএ কাউন্টির আরেকটি বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।

       

শেয়ার করুন

পাঠকের মতামত