আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ক্যালিফোর্নিয়ায় ওয়েমো রোবোট্যাক্সির বিরুদ্ধে উবার-লিফট চালকদের বিক্ষোভ

ক্যালিফোর্নিয়ায় ওয়েমো রোবোট্যাক্সির বিরুদ্ধে উবার-লিফট চালকদের বিক্ষোভ

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় স্বয়ংক্রিয় যানবাহনের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ বিবেচনার মধ্যে সান ফ্রান্সিসকোতে শুক্রবার লিফট ও উবারের চালকেরা ওয়েমোর স্বয়ংচালিত রোবোট্যাক্সির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। সাম্প্রতিক সময়ে এসব গাড়ির কারণে পোষা প্রাণী মারা যাওয়া এবং যান চলাচলে বিঘ্ন ঘটার ঘটনাকে সামনে রেখে চালকেরা রাজ্য নিয়ন্ত্রকদের আরও কঠোর তদারকির আহ্বান জানান।

প্রায় দুই ডজন চালক ও সমর্থক ক্যালিফোর্নিয়া পাবলিক ইউটিলিটিজ কমিশনের কার্যালয়ের বাইরে জড়ো হয়ে নিরাপদ সড়ক ও জবাবদিহির দাবিতে স্লোগান দেন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। ওই দিন কমিশন স্বয়ংচালিত যানবাহন নিয়ন্ত্রণে নতুন বিধিমালা নিয়ে বৈঠকে বসে। বিক্ষোভ চলাকালীন সান ফ্রান্সিসকোর রাস্তায় একের পর এক ওয়েমো গাড়ি চলতে দেখা যায়, যা শহরে এসব রোবোট্যাক্সির দ্রুত বিস্তারকেই তুলে ধরে।

উবার ও লিফটের চালক জোসেফ অগুস্তো বলেন, তিনি প্রযুক্তির বিরোধী নন, তবে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। তার ভাষায়, “এই স্বয়ংচালিত গাড়ি কোম্পানিগুলো শহরজুড়ে চলাচল করছে, কিন্তু আমাদের মতো চালকদের যেসব নিয়ম মানতে হয়, তাদের ক্ষেত্রে সেই মানদণ্ড প্রযোজ্য হচ্ছে না।”

উবার ও লিফটের নিয়ন্ত্রক সংস্থা ক্যালিফোর্নিয়া পাবলিক ইউটিলিটিজ কমিশন জানিয়েছে, শিল্প খাতের সম্প্রসারণের সঙ্গে সঙ্গে তারা স্বয়ংচালিত রোবোট্যাক্সি সংক্রান্ত নীতিমালা পরিমার্জন ও সম্প্রসারণ করছে। ক্যালিফোর্নিয়া গিগ ওয়ার্কার্স ইউনিয়নের দাবি, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত এসব যানবাহন সড়ক থেকে সরিয়ে নেওয়া উচিত। তবে বিক্ষোভ নিয়ে কমিশন কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ওয়েমোর এক মুখপাত্র জানান, গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের মালিকানাধীন প্রতিষ্ঠানটি নিরাপদ, সহজলভ্য ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ওয়েমোর লক্ষ্য হলো বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য চালক হিসেবে পরিচিত হওয়া।

সম্প্রতি বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের সময় সান ফ্রান্সিসকোর রাস্তায় একাধিক ওয়েমো গাড়ি বিকল হয়ে পড়ে, যার ফলে প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে সেবা বন্ধ করতে হয়। এতে বাস্তব পরিস্থিতিতে গাড়িগুলোর অভিযোজন ক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। এর আগে সেপ্টেম্বর মাসে একটি ওয়েমো গাড়ি নিষিদ্ধ ইউ-টার্ন নিলেও মানব চালক না থাকায় পুলিশ কোনো টিকিট দিতে পারেনি। অক্টোবরে আবার একটি ওয়েমো গাড়ির ধাক্কায় জনপ্রিয় পোষা বিড়াল ‘কিট ক্যাট’ মারা যায়।

অগুস্তো জানান, গত ২০ ডিসেম্বর শহরজুড়ে বিদ্যুৎ চলে যাওয়ার সময় তিনি বহু ওয়েমো গাড়িকে সংযোগস্থলে থেমে থাকতে দেখেছেন, আর মানুষ সেগুলোর চারপাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছিল। তার মতে, “গোটা শহরজুড়ে এলোমেলোভাবে ওয়েমো গাড়ি ছিল, কিন্তু কোনো স্পষ্ট পরিকল্পনা দেখা যায়নি।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত