আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ক্যালিফোর্নিয়ায় শিশু নির্যাতনবিষয়ক অনলাইন চক্রের বিরুদ্ধে বড় অভিযান, গ্রেপ্তার ৪২

ক্যালিফোর্নিয়ায় শিশু নির্যাতনবিষয়ক অনলাইন চক্রের বিরুদ্ধে বড় অভিযান, গ্রেপ্তার ৪২

ছবি: এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বড় ধরনের অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এক বছরব্যাপী এই অভিযানে ৫০০-এর বেশি সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে এবং এখন পর্যন্ত ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

“অপারেশন ভলকানো” নামে পরিচালিত এই অভিযান পরিচালনা করে Riverside County Sheriff's Office–এর অধীন Riverside County Child Exploitation Team। তদন্তকারীরা জানান, ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত পরিচালিত এই অভিযানে অনলাইনে শিশু নির্যাতনের কনটেন্ট শেয়ারকারীদের শনাক্ত করার ওপর জোর দেওয়া হয়।

তদন্ত শেষে ৫০০-এর বেশি আইপি অ্যাড্রেস শনাক্ত করা হয়, যেগুলো থেকে শিশু নির্যাতনসংক্রান্ত কনটেন্ট ছড়ানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। এরপর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সন্দেহভাজনদের টার্গেট করে অভিযান চালানো হয়। এর মধ্যে ছিল নিবন্ধিত যৌন অপরাধী, আদালতের নজরদারিতে থাকা ব্যক্তি এবং শিশুদের সঙ্গে কাজ করেন এমন পেশাজীবীরা।

অভিযানে ৪৬টি বাসায় তল্লাশি চালানো হয় এবং ৪২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজন শিশু মনোবিজ্ঞানী, একজন চিকিৎসক, কারাগারের আইটি কর্মী, স্থানীয় সরকারের কর্মকর্তা এবং একটি হাসপাতালের প্রধান প্রযুক্তি কর্মকর্তাও রয়েছেন। এছাড়া শিশু যৌন নির্যাতনের মামলায় আগেই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজনকেও আটক করা হয়েছে।

এই অভিযানে সহায়তা করেছে O.U.R. Rescue, Homeland Security Investigations এবং California Highway Patrolসহ আরও কয়েকটি সংস্থা।

কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনলাইনে শিশু নির্যাতনসংক্রান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাওয়া হবে।

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত