আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জেসমিন খানের মৃত্যুতে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র শোক প্রকাশ-

জেসমিন খানের মৃত্যুতে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র শোক প্রকাশ-

সুলেখিকা, সাহিত্যানুরাগী ও সংগঠক জেসমিন খানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি জানিয়েছে ক্যালিফোর্ণিয়া বিএনপি। গতকাল সংবাদ মাধ্যমে পাঠানো এক শোক বার্তায় ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো: আ: বাছিত ও সাধারণ সম্পাদক বদরুল এ চৌধুরী শিপলু ও অন্যান্য নেতৃবৃন্দরা।

শোক বার্তায় বলা হয়, আমরা সাহিত্যিক জেসমিন খানের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করি এবং তার পরিবারের সকল সদস্যদের জানাই গভীর সমবেদনা। বাংলা সাহিত্যে এবং নারী জাগরণের ও নেতৃত্বের ক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

জেসমিন খান প্রবাসে থাকলেও দেশে আসতেন প্রায়ই। তার অকাল প্রয়াণে সাহিত্যানুরাগীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে লেখালেখি ছাড়াও জেসমিন খানের বেশ কয়েকটি প্রকাশিত বই রয়েছে। জেসমিন খান রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেম খানের স্ত্রী। তিনি ভ্রমণ কাহিনী ও আত্মজীবনীমূলক প্রবন্ধ লিখতেন। সময়ের জলছবি ও লসএঞ্জেলেসএর দিনগুলোসহ তিনটি বই রয়েছে জেসমিন খানের। তিনি বছরের বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেসে থাকতেন। দেড় মাস আগে তাঁর বড় ভাইয়ের মৃত্যু কারনে দেশে যান। আগামী ১৭ ফেব্রুয়ারি তার যুক্তরাষ্ট্র ফিরে যাওয়ার কথা ছিল।

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র শোক বিবৃতিতে স্বাক্ষর করেছেনঃ সৈয়দ দিলির হোসেন, নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, মেজর(অব:) এনামুল হামিদ, খন্দকার আলম, ডাবলু আমিন, মুর্শেদুল ইসলাম, মাহবুবুর রহমান শাহীন, সামসুজ্জোহা বাবলু, নিয়াজ মোহাইমেন, মাহতাব আহমেদ, সালাম দাড়িয়া, সবুর মামুন, আহসান হাফিজ রুমী, সাইফুল আনসারী চপল, ইলিয়াস শিকাদার, ওয়াহিদ রহমান, জুনেল আহমেদ, ইলিয়াস মিয়া, মশিয়ুর চৌধুরী মুকুল, আলমগীর হোসেন, শাহাদাত শাহীন, ফারুক হাওলাদার, মারুফ খান, সৈয়দ নাসির উদ্দিন জেবুল, লায়েক আহমেদ, মোয়াজ্জেম আহমেদ রাসেল, বদরুল আলম মাসুদ, শাহীন হক, নয়ন বড়ুয়া, মার্শাল হক, ওমর ফারুক, নিয়ামুল ইসলাম চৌধুরী, খোরশেদ আলম রতন, জাভেদ বখ্‌ত, গিয়াস আহমেদ, মেহেদী হাসান, শুভ, আমজাদ হোসেন, মন্টু চৌধুরী, সেন্টু, আসিক, রফিক সহ অনেকেই।

রোববার রাত ৮টায় চট্টগ্রাম পুরানো রেলওয়ে স্টেশন চত্বরে নামাজে জানাজা শেষে মরহুমার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে জেসমিন খানের বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্বামী, একপুত্র মিকাইল খান রাসেল এবং এককন্যা মাহজাবিন ফারিয়া খানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। লেখিকা জেসমিন খানের মৃত্যুতে সাবেকমন্ত্রী বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, সাবেক মেয়র মনজুর আলম গভীর শোকপ্রকাশ করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত