আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে বাংলাদেশি মিজান হত্যার প্রধান আসামি গ্রেফতার

লস এঞ্জেলেসে বাংলাদেশি মিজান হত্যার প্রধান আসামি গ্রেফতার

লস এঞ্জেলেসে মিজান হত্যার প্রধান আসামি গ্রেফতারবাংলাদেশি প্রবাসী মিজান হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত প্রধান আসামির নাম মুডি কায়সন লেমন্ড (২৫)। গত বৃহ্স্পতিবার লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পালানোর সময় গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মিজানকে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।

লস অ্যাঞ্জেলস গোয়েন্দা পুলিশ জানিয়েছে, শিগগিরই মিজান হত্যা মামলার বিচার কার্য শুরু হচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইসিদ্রো রোডরিগেজ জানিয়েছেন, খুনির বিচারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের জন্য ভিডিও ফুটেজসহ পর্যাপ্ত প্রমাণাদি ও আলামত রয়েছে। পুলিশ জানায়, আসামি মুডি কায়সন লেমন্ড গত ১৭ জানুয়ারি ডাকাতিকালে গ্যাস স্টেশনে কর্মরত মিজানকে গুলি করে পালিয়ে যায়। একইদিন সে অপর একটি দোকানে ডাকাতি করে। পরের দিন সে একটি গাঁজার দোকানে ডাকাতিকালে দোকানের ক্যাশিয়ারকেও গুলি করে হত্যা করে।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি (মঙ্গলবার) স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে লস অ্যাঞ্জেলস সিটির ভারমন্ট অ্যান্ড লসফেলিস সড়কে শেভরন কোম্পানির এক গ্যাস স্টেশনে দুর্বৃত্তরা ঢুকে কর্মরত মিজানকে লক্ষ্য করে গুলি করে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়।

আহতাবস্থায় মিজান নিজেই তার ফোন থেকে জরুরি নম্বরে কল করেন। পরে পুলিশ ও ফায়ার ব্রিগেডের লোকজন আহত মিজানকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রায় ১০ দিন পর ময়নাতদন্ত শেষে মরদেহ প্রেরণ করা হয় লস অ্যাঞ্জেলস ইসলামিক সেন্টারে। সেখানে ২৭ জানুয়ারি মাগরিবের নামাজ শেষে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ১২টায় ক্যাথে-প্যাসেফিক এয়ারলাইনসের একটি বিমানে মিজানের মরদেহ দেশে পাঠানো হয়। ৩১ জানুয়ারি মরদেহ বাংলাদেশে পৌঁছায়। ১ ফেব্রয়ারি (বুধবার) দুপুরে নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের নিমতলা ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে ফকিরবাড়ি কবরস্থানে দাফন করা হয়। মিজান ওই গ্যাস স্টেশনে ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত