আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে জাতির জনকের জন্মদিন পালিত

লস এঞ্জেলেসে জাতির জনকের জন্মদিন পালিত

গতকাল ১৬ মার্চ বৃহস্পতিবার লস এঞ্জেলেসের শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর ৯৮ তম জন্মদিন পালিত হয়। 



যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, ক্যালিফোর্নীয়া শাখা আয়োজিত উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধুর স্নেহভাজন ছাত্রনেতা জনাব সাঈদুর রহমান প্যাটেল, ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদসস্য সাজেদা বেগম।



অনুষ্ঠানের শুরুতে আব্দুর রব মিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে ক্যালিফোর্নীয়া ষ্টেট আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক তাওয়াজ্জুল কাজলের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যীশু দাসগুপ্ত, শাহ আলম, কম্যুনিটী এক্টীভিষ্ট মোহাম্মাদ আক্তার মিয়া, ক্যালিফোর্নীয়া ষ্টেট ছাত্রলীগ সভাপতি শওকাত চৌধুরী, সাংবাদিক মামুন লস্কর, মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে শাহানা পারভিন, কম্যুনিটি সংগঠক ইশতিয়াক চিশতি, ক্যালিফোর্নীয়া ষ্টেট আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ডাঃ রবী আলম, ভাইস প্রেসিডেন্ট মিজান শাহিন, অনুষ্ঠানের বিশেষ অতিথি সাজেদা বেগম ও প্রধান অতিথি জনাব সাঈদুর রহমান প্যাটেল। বক্তাগণ প্রায় সকলেই বঙ্গবন্ধুর জীবন ও  কর্মের নানা দিক নিয়ে আলোকপাত করে বক্তব্য দেন।  অনুষ্ঠানে লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশি কম্যুনিটির বিভিন্ন নেতৃবৃন্দ, কম্যুনিটী সংগঠক, ক্যালিফোর্নীয়া ষ্টেট আওয়ামীলীগের সকল অংগসংগঠন, সহযোগী সংগঠনসহ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিল।  অনুষ্ঠানের সভাপতি শফিকুর রহমান আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


  
সবশেষে সমবেত সকলে মিলে কেক কাটার মধ্য দিয়ে  বঙ্গবন্ধুর জন্মদিন কর্মসূচীর সমাপ্তি ঘটে। 

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন অনুষ্ঠানে স্বতস্ফুর্ত উপস্থিতিতির মাধ্যমে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য দলের সাধারণ সম্পাদক ডাঃ রবী আলম সকলকে ধন্যবাদ জ্ঞপন করেন।


এলএবাংলাটাইমস/প্রেস বিজ্ঞপ্তি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত