আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আদীব হাসনাতের জন্য সিনেটে শোক প্রস্তাব

আদীব হাসনাতের জন্য সিনেটে শোক প্রস্তাব

ছবিঃ সিনেটর Josh Newman

গত বৃহস্পতিবার সিনেটে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী-আমেরিকান তরুণ আদীব হাসনাতের জন্য শোক প্রস্তাব করেন ক্যালিফোর্নিয়া ডিসট্রিক্ট ২৯’র সিনেটর Josh Newman। সিনেটর Newman তাঁর ৪.২৭ মিনিটের বক্তব্যে তরুণ আদীব হাসনাতের উজ্জ্বল কর্মজীবন তুলে ধরেন। একইসাথে, তিনি আদীবের পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন।


৬ মে, শনিবার দিবাগত রাত ১টার দিকে ফ্রী ওয়ে ১০এ এক মারাত্মক দুর্ঘটনায় প্রাণ হারান বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ আদীব হাসনাত (২০)। জানা যায়, হটাৎ গাড়িতে কিছু একটা সমস্যা হওয়ায় রাস্তার পাশে গাড়ি থামিয়ে চেক করতে নামেন আদীব। এমন সময় একটা দ্রুত গতির গাড়ি এসে তাকে ধাক্কা মারে। আর এতে করে মারাত্মকভাবে আহত হন আদীব।


দুর্ঘটনার পরে আহত আদীব ৯১১ নম্বরে কল করেন। একইসাথে তিনি তার বাবা ও বন্ধুদেরও কল করেছিলেন। কিন্তু নিয়তির কারনে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান আদীব হাসনাত। রাতে প্রায় সময়ই Via Verde Offroad of 10 freeways তে দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। তাছাড়া, আদীবের দুর্ঘটনাস্থলের নিকটেই আরও একাধিক দুর্ঘটনা ঘটেছে।


জানা যায়, এসময় তিনি সিটি অব ওয়ালনাটের সিটি অফিসিয়ালদের সাথে স্বেচ্ছাসেবকদের এক মিটিং শেষে নিজ বাসায় ফিরছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।


উল্লেখ্য, লস এঞ্জেলেসের সাব আর্বান সিটি ওয়েস্ট কভিনায় বসবাসরত হাবীব হাসনাত বাদল ও আকলিমা হাসনাত মিলি’র সন্তান আদীব হাসনাত। তাঁদের গ্রামের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম শহরে। আদীব এ বছর সফলতার সাথে হাইস্কুল গ্রাজ্যুয়েশন সম্পন্ন করে ইউনিভার্সিটি অব আরভাইনে ইঞ্জিনিয়ারিং এ পড়ার আমন্ত্রণ পেয়ে সেখানে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

 

 

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত