আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাফলার নতুন ক্যাবিনেট গঠনের জন্য মনোনয় জমা

বাফলার নতুন ক্যাবিনেট গঠনের জন্য মনোনয় জমা

বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেসের (বাফলা) ২০১৭-২০১৯ সালের নতুন ক্যাবিনেট গঠনের জন্য গত ১৪ মে বাফলার প্রধান নির্বাচন কমিশনার রুমী সোলায়মানের কাছে নমিনেশন পেপার জমা দিয়েছেন ৭জন সমাজকর্মী।
প্রেসিডেন্ট পদের জন্য নমিনেশন পত্র জমা দিয়েছেন নজরুল আলম, ভাইস প্রেসিডেন্টের জন্য মুরশেদুল ইসলাম, জেনারেল সেক্রেটারির জন্য ইঞ্জিনিয়ার শহিদ ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারির পদে চুনু মল্লিক, ফাইন্যান্স সেক্রেটারি পদের জন্য শহিদুল হক স্বপন, পাবলিক রিলেশন সেক্রেটারি পদের জন্য এলএ বাংলা টাইমসের সিইও, তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুস সামাদ এবং কালচারাল সেক্রেটারি পদের জন্য আঞ্জুমান আরা শিউলি।

বাফলার বোর্ড অব ট্রাস্টি ও নির্বাচন কমিশনে আছেন রফিক আলম, হাবিব আহম্মেদ টিয়া ও ইফতেখার আহমেদ।

বাফলার পরবর্তী প্রেসিডেন্ট হবেন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্ণিয়ার সাধারন সম্পাদক নজরুল আলম।

লস এঞ্জেলেসের ২২টি সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে ১০ বছর পূর্বে গঠিত হয় বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেস যা বাফলা নামে পরিচিত। বছর জুড়ে বিভিন্ন চ্যারিটি কার্যক্রম ছাড়াও বাফলা লস এঞ্জেলেসে বাংলাদেশ ডে প্যারেডের আয়োজন করে আসছে। শুধুমাত্র জমকালো প্যারেডের জন্যই বাফলার বাজেট থাকে প্রায় ৫০ হাজার ডলারের উপর।

দুইবছর মেয়াদী বাফলার ক্যাবিনেটের বর্তমান প্রেসিডেন্ট ডাঃ আবুল হাশেম শারীরিক অসুস্থ্যতার কারনে বছর পার হতেই তার দায়িত্ব ছেড়ে দেবার সিদ্ধান্ত নিলে এই নতুন কমিটি নির্বাচনের কার্যক্রম শুরু হয়।

যেহেতু ৭টি পদের জন্য ৭জন প্রার্থীই নমিনেশন পেপার জমা দিয়েছেন এবং সেহেতু বিনা প্রতিদ্বন্ধিতাই অন্যান্যদের সাথে বাফলার পরবর্তী সভাপতি হচ্ছেন বর্তমানের জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্ণিয়ার সাধারন সম্পাদক প্রগতিশীল সমাজকর্মী বিশিষ্ট ব্যবসায়ী নজরুল আলম । স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে নিয়ে তিনি নতুন বাফলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেছেন।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত