আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা সম্পন্ন

লস এঞ্জেলেসে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে গত ২২ ও ২৩ জুলাই শনি ও রবিবার দুইদিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা সম্পন্ন হয়েছে। নানা রকম আনন্দ উৎসবের মধ্য দিয়ে শেষ হল প্রবাসী বাংলাদেশিদের এই প্রাণের মেলা। আয়োজকরা জানিয়েছেন, গত ১৬ বছর ধরে নিয়মিত আয়োজনের মধ্য দিয়ে ইতিমধ্যেই বৈশাখী মেলা লস এঞ্জেলেসে একটা ঐতিহ্যে রূপান্তরিত হয়েছে। এ উপলক্ষে লিটল বাংলাদেশের ভার্জিল মিডল স্কুল ছিল প্রবাসী বাংলাদেশিদের পদচারনায় মুখরিত। হাজার হাজার প্রবাসী বাংলাদেশি স্বপরিবারে উপভোগ করে বৈশাখী মেলার নানা আয়োজন। ভার্জিল মিডল স্কুলের মাঠের ভেতরে চলে মধ্য রাত পর্যন্ত আড্ডা, ঝাল মুড়ি, চটপটি ফুচকার পাশাপাশি দেশি খাবারের সমাহার একই সাথে কেনাকাটার ধুম পড়েছিল নানা রকম অলঙ্কারাদি ও শাড়ি ও পোশাকের।
 মেলায় জনপ্রিয় উপস্থাপিকা সাজিয়া হক মিমি ও সাংস্কৃতিক সংগঠক আশরাফ আহমেদ মিলনের উপস্থাপনায় জাতীয় ও স্থানীয় খ্যাতিমান সঙ্গীত ও নৃত্য শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু কিশোর দের অভিনয় ও ফ্যাশন শো ছিল । সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা ও সংগঠিত করেন আশরাফ আহমেদ মিলন। তাকে সহযোগিতা করেন সাইয়েদুল হক সেন্টু ও কমরেড রব।
মেলার প্রথমদিন শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ছোট্ট শিশু তানিশার নৃত্য দিয়ে শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্বে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী তাবাসসুম আলম, পূর্নতা আচার্য্য, জাহাঙ্গীর আলম, সাদিয়া রহমান, মেজর (অবঃ) সাইফ কুতুবি, শিল্পী রহমান। তাসনিম আহমেদ, ওয়াহিদা অনি ও ইলেনা ফাতিহার নৃত্যের পরে অতিথি শিল্পী এম এ শোয়েব। সেই সাথে মেলার অন্যতম আকর্ষণ শিমুল খান অনবদ্য সঙ্গীত পরিবেশন করে মঞ্চ মাতিয়ে রাত এগারটায় অনুষ্ঠানের সমাপ্তি টানেন।
দ্বিতীয় দিন রবিবার যথারীতি সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠান শুরুর হয় শ্রীজা রায় এর নৃত্য দিয়ে। দ্বিতীয় দিনে সঙ্গীত পরিবেশন করেন, সাথি বড়ুয়া, কৃষ্ণা পাল, লুনা রহমান, সোনিয়া খুকু, আরজীন কামাল, মাহতাব আজমী, শিমুল খান এবং সব শেষে মেলার প্রধান আকর্ষন খ্যাতিমান জাতীয় সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিন গভীর রাত পর্যন্ত একে একে পরিবেশন করেন জনপ্রিয় সব গান। শেষ দিনে কিশোর কিশোরীদের ফ্যাশান শো ছিল মনোমুগ্ধকর। প্রভা, তাভিদ, অনিশা, অরিত্র, সারা, শামির, ইলিয়ানি, শাহরিয়ার, রাকিব, জেনিফার, জাইরা, লেইম্যান, জীসান, ঈশরাত, জীবরান ও ওয়াহিদা অনি ফ্যাশন শো তে অংশগ্রহণ করে। এদিন নৃত্য পরিবেশন করে জীশান, ঈশরাত ইশু, ওয়াহিদা অনি ও শেখ জীবরান। জেসমিন ইবরাহিমের তত্বাবধানে  ফ্যাশন শো’র কোরিওগ্রাফার ছিল ওয়াহিদা অনি।
এবারের মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট ট্রেজারার জন চিয়াং। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জ্লিল খান, মেলার চেয়ারম্যান হিশাবে ডঃ মোহাম্মাদ রফিকুজ্জামান এর সাথে কো-চেয়ারম্যান সাঈয়েদ দেলওয়ার হোসাইন, কাজি আলমগীর আমীর, মাসুদ রব চৌধুরী, মোহাম্মাদ আলম খোকন, তৌফিক সুলেমান খান তুহিন, সিদ্দিকুর রহমান।
মেলা উপলক্ষে প্রতিবারের মত এবারও ফারহানা সাইদ ও বৃতী চৌধুরীর সম্পাদনায় বর্নীল স্যুভেনির প্রকাশ করা হয়।
আয়োজনটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন গোলাম রহমান মানিক। তাকে সহযোগিতা করেন আবুল ইব্রাহিম, কমরেড রব, শাহান খান, সাঈয়েদুল হক সেন্টু, তৌফিক সুলেমান খান তুহিন, হুমায়ুন কবির, ইলিয়াস টাইগার শিকদার, ঢালি রাশিদ দীপু, লিঙ্কন খান, শান্তনু হালদার, পলাশ চৌধুরী, আকরাম হোসাইন অরুন, হাবীবুর রহমান সরোজ, রানা, শান্ত, হোসাইন, আসিফ, লুসান, রফিকুল ইসলাম, জহিরুদ্দিন পান্না, নুর, জামাল হোসাইন।
বৈশাখী মেলার প্রাণ পুরুষ ও প্রধান আয়োজক আবুল ইব্রাহিম মঞ্চে সকলকে ডেকে পরিচয় করিয়ে দেন।  এ সময়ে তিনি আগামী বছর আরও নতুন আঙ্গিকে, চমকপ্রদ, বর্নীল ও  আকর্ষনীয় করার প্রতিশ্রুতি দিয়ে সাঈয়েদুল হক সেন্টুকে আগামী বৈশাখী মেলার প্রধান সমন্বায়ক হিসাবে ঘোষণা করেন।
 
এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত