আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বিশ্ব সিলেট সম্মেলনকে ঘিরে লস এঞ্জেলেসে ব্যাপক প্রচারণা

বিশ্ব সিলেট সম্মেলনকে ঘিরে লস এঞ্জেলেসে ব্যাপক প্রচারণা

আগামী ১৬-১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য ‘বিশ্ব সিলেট সম্মেলন'কে ঘিরে ব্যাপক প্রচারণা অব্যাহত রেখেছে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া। লস এঞ্জেলেসের বিভিন্ন বাংলাদেশি রেস্টুরেন্টসহ গুরুত্বপূর্ণ স্থানে আকর্ষণীয় পোস্টারিং করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এছাড়া সম্মেলনে যোগ দিতে প্রস্তুতিও চলছে প্রবাসী কমিউনিটিতে।

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র পাবলিক রিলেশন সেক্রেটারি আব্দুস সামাদ জানান, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সিলেটিদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৬-১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে ‘বিশ্ব সিলেট সম্মেলন’। বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন’র নিউ ইয়র্ক শাখা এই সম্মেলন আয়োজন করেছে। সম্মেলনে আমেরিকার সকল অঙ্গরাজ্য সহ বাংলাদেশ, ভারত, কানাডা, যুক্তরাজ্য, জাপান, জার্মানী, মধপ্রাচ্য, মালয়েশিয়া ও অন্যান্য দেশ থেকে অনেকেই অংশ গ্রহণ করবেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী ও দেশের বিভিন্ন সেক্টরে সুপ্রতিষ্ঠিত সিলেটিরা এতে অংশ নেবেন। আমরা লস এঞ্জেলেস থেকেও একটি প্রতিনিধি দল আমন্ত্রিত হয়ে   এই সম্মেলনে যোগ দিব।

লস এঞ্জেলেসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জালালাবাদের সাবেক সেক্রেটারি নজরুল আলম ও বর্তমান পাবলিক রিলেশন সেক্রেটারি আব্দুস সামাদ।

সম্মেলনে এলএ বাংলা টাইমসের সিইও ও জালালাবাদের পাবলিক রিলেশন সেক্রেটারি আব্দুস সামাদ ‘বাংলাদেশে ও প্রবাসে সামাজিক কার্যক্রম’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেবেন। সেখানে অন্য বক্তা হিসেবে অবক্তব্য রাখবেন বাংলাদেশে সাবেক তত্ত্বাবদয়াক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।

এদিকে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র প্রেসিডেন্ট আনওয়ার হোসেন রানা ও সেক্রেটারি নাসির উদ্দিন জেবুল সিলেট সম্মেলনকে সফল করতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছেন। তারা নিউ ইয়র্কের কেন্দ্রীয় জালালাবাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে প্রোগ্রামের খোঁজ খবর নিচ্ছেন। এবং একটি সফল প্রেগ্রাম বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন।


 এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত