আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে প্রবাসীদের নিয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লস এঞ্জেলেসে প্রবাসীদের নিয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশী কমিউনিটির চাকরি প্রত্যাশীদের জন্য প্রথমবারের মতো এক উন্মুক্ত ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার নিজেদের অফিসে সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)।  ক্যালিফোর্নিয়ায় প্রবাসী বাংলাদেশীদের চাকরি পাওয়ায় সহায়তা ও প্রশিক্ষণের জন্য ভিন্নধর্মী এই সেমিনারের আয়োজন করে বাফলা। 
সেমিনারে সহযোগিতা করে ক্যালট্রান্সে কর্মরত বাংলাদেশী ইঞ্জিনিয়াররা। 
সেমিনারে বিপুল সংখ্যক চাকরীপ্রার্থী প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।  এতে চাকরি প্রার্থীদের সাথে চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আয়োজকরা। চাকরি প্রার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তারা। চাকরি অনুসন্ধান প্রক্রিয়া, জীবনবৃত্তান্ত লিখন ও ইন্টারভিউ বিষয়ক বিভিন্ন টিপস প্রদান করেন ডিস্ট্রিক,৭ এর ক্যালট্রান্স ট্রাফিক পরিচালনা বিভাগের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম। 
সেমিনারের কো-অর্ডিনেটর প্রকৌশলী সালেহ কিবরিয়া জানান,“সম্প্রতি ক্যালট্রান্স বিভিন্ন পদে প্রায় ১০০০ এর মতো লোক নিয়োগের ঘোষণা দিয়েছে। ক্যালট্রান্স চাকরী প্রত্যাশীদের জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মেন্টিনেন্স কর্মী, অফিস টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান, ব্যবসা বিশ্লেষক ও ইঞ্জিনিয়ার পদবিতে লোক নিচ্ছে”। তাছাড়া, ক্যালিফোর্নিয়ার এসব সরকারী চাকরীতে পেনশন সুবিধা থাকায় কমিউনিটির সদস্যদের মধ্যে বেশ আগ্রহ রয়েছে বলে, তিনি জানান।  

সেমিনারে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোরশেদ হায়দার ও প্রকৌশলী শহিদ আলমসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে বাফলা’র পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান সংগঠনটির প্রেসিডেন্ট নজরুল আলম।
আগামীতে আরও বড় পরিসরে এরকম ক্যারিয়ার বিষয়ক  কর্মশালা  আয়োজন করা হবে বলে জানান বাফলা কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/এল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত