আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে জেল হত্যা দিবস পালিত

লস এঞ্জেলেসে জেল হত্যা দিবস পালিত

বাংলাদেশের ইতিহাসে এক কলংক ও শোকের অধ্যায় হচ্ছে জাতীয় চার নেতার জেল হত্যা। সেদিন জেলের নিরাপত্তার বেষ্টনী ভেঙ্গে খুনি মোস্তাক বাহিনী জাতীয় চার নেতাকে জেল খানায় হত্যা করে জাতিকে মেধা শুন্য করতে চেয়েছিল। বছরের পরিক্রমায় আবারও ফিরে এলো দিনটি। সেই দিন স্মরণে লস এঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া স্টেইট আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ ও শ্রমিক লীগের যৌথ উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। গত ৪ নভেম্বর স্হানীয় বাংলাদেশ একাডেমী মিলনায়তন এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হক, ত্রিপিটক পাঠ করেন লিপু বড়ুয়া, বাইবেল থেকে পাঠ করেন এন্টোনি গোমেজ। মাওলানা আব্দুল হক বঙ্গবন্ধু ও তার পরিবার সহ প্রয়াত জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া স্টেইট আওয়ামীলীগ সহ-সভাপতি জাকির খান, ক্যালিফোর্নিয়া স্টেইট যুবলীগ সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি আজিজ মুহাম্মদ হাই, ক্যালিফোর্নিয়া স্টেইট স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শাহ আলম চৌধুরী, সহ-সভাপতি আমির হোসেন সর্দার, সাংগাঠনিক সম্পাদক আরেফিন বাবলু, ক্যালিফোর্নিয়া স্টেইট মহিলালীগ সভানেত্রী ডাক্তার কমল কলি রুবী হোসেন, বিশিষ্ট   মুক্তিযোদ্ধা ডাক্তার মোয়াজেম হোসেন, কমিউনিটির সর্বজন শ্রদ্ধেয় কমিউনিটি লিডার মমিনুল হক বাচ্চু। সকলের তাদের বক্তব্যে প্রয়াত জাতীয় চার নেতার কর্মময় জীবনের স্মৃতিচারন করেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে তাদের ভূমিকা তুলে ধরেন। এবং স্বাধীনতা পরবর্তী জীবনের স্মৃতিচারন করেন।

অনুষ্টানে উপস্হিত ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেইট আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ, শ্রমিক লীগের সকল স্তরের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বসহ স্বাধীনতার স্বপক্ষের সর্বসাধারণ।

অনুষ্ঠানে সভাপাতিত্ব করেন ক্যালিফোর্নিয়া স্টেইট আওয়ামীলীগের সম্মানিত সভাপতি শফিকুর রহমান। সভাপতি তার সমাপনী বক্তব্যে প্রয়াত জাতীয় চার নেতার কর্মময় জীবনের স্মৃতিচারন করেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে তাদের ভূমিকা তুলে ধরেন। এবং স্বাধীনতা পরবর্তী জীবনের স্মৃতিচারন করেন।উপস্হিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অনুষ্টানে উপস্হিত হবার জন্য।


অনুষ্টান পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া স্টেইট আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ ফারিস, সহযোগিতায় ছিলেন  স্বেচ্ছাসেবকলীগের যীশু বড়ুয়া।



এলএবাংলাটাইমস/এল/এলআরটি

 

শেয়ার করুন

পাঠকের মতামত