আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রোহিঙ্গাদের জন্য লস এঞ্জেলেসে বিবিএফএর ফান্ড রাইজিং

রোহিঙ্গাদের জন্য লস এঞ্জেলেসে বিবিএফএর ফান্ড রাইজিং

লস এঞ্জেলেসের আর্টেসিয়ায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করেছে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিবিএফ)। গত ১০ নভেম্বর শুক্রবার স্থানীয় লিটল ঢাকা রেস্টুরেন্টে  এ উপলক্ষে এক ফান্ড রাইজিং ডিনার অায়োজন করেন বিবিএফ-এর আমেরিকান এম্বাসেডর ও ইউরোপের কয়েকটি দেশের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শাহানা পারভিন। তিনি তাঁর ফ্রেন্ড ও ফ্যামিলি মেম্বারদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেন। 

এসময় রোহিঙ্গাদের সহায়তার জন্য ৫ হাজার ৪ শ ডলার তহবিল সংগৃহিত হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেন শাহানা পারভিনের স্বামী প্রকৌশলী শফিক রহমান ও লিটিল ঢাকা রেস্টুন্ট।

অনুষ্ঠান পরিচালনায় শাহানা পারভিন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় তিনি  বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে শিশুদের মাতৃদুগ্ধ পান করার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ১৯৮৯ সালে বাংলাদেশ ব্রেস্টফিডিং
ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।  তাছাড়া, বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতামূলক বিভিন্ন আন্দোলনেও সংগঠনটির অংশগ্রহণ রয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিবিএফের কার্যক্রম অত্যন্ত গতিশীলতার সাথে চলমান রয়েছে। গ্রামের মায়েদের স্বাস্থ্য সচেতনতা, নবজাতকের স্বাস্থ নিয়ে কাজ করছে তারা। এসময় তিনি বলেন, ইউনেস্ক বলে থাকে জন্মের পর শিশুদের শাল দুধ খাওয়ার প্রয়োজন নেই। বাস্তবে শালদুধ নবজাতকের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শাল দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ আরও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


ফান্ড রাইজিং সম্পর্কে তিনি বলেন, বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে বিবিএফের ৪টি টিম কাজ করছে। এখানে আমরা আজ ৫ হাজার ৪০০ ডলার সংগ্রহ করেছি, অতিশীঘ্রই আমরা একটা টিম নিয়ে বাংলাদেশে যাব। সেখানে গিয়ে রোহিঙ্গাদের জন্য এই সহায়তা দেওয়া হবে।


অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য ডিনারের ব্যবস্থা করা হয়। ডিনার শেষে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী সাদিয়া রহমত উল্লাহ শিম্মী, তরুণ প্রজন্মের প্লে-বেক শিল্পী আদনান খান।

শাহানা পারভিনের দেশের বাড়ি রংপুরের কুড়িগ্রামে। সেখানেও তিনি প্রতি বছর নিজ উদ্যোগে এলাকার দরিদ্র মানুষদের নানা সহযোগিতা করেন বলে জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত