আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের বিজয় দিবস উদ্‌যাপন

ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের বিজয় দিবস উদ্‌যাপন

১৫ই ডিসেম্বর ২০১৭ শুক্রবার সন্ধ্যায় লস-এন্জেলেসের বাংলাদেশ একাডেমী মিলনায়তনে ৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী লীগ আয়োজন করে বিজয় দিবসের তাৎপর্যমূলক আলোচনা সভা ও মনোজ্ঞ সংগীত সন্ধ্যার।

প্রথম পর্বে ছিল আলোচনা সভা, সভার শুরুতেই পবিত্র কোরআন শরীফের সূরা ফাতেহা এবং অন্যান্য ধর্ম গ্রন্থ থেকে পাঠ করা হয়। তিরিশ লক্ষ শহীদ,বঙ্গবন্ধুর পরিবার, চার জাতীয় নেতা এবং সদ্য পরোলোকগত চট্টগ্রামের বর্ষিয়ান নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর আত্নার প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নিরবতা পালন করা হয়। বাংলাদেশের জাতীয় সংগীতের পর পরই শুরু হয় বিজয় দিবসে তাৎপর্য নিয়ে আলোচনা। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দিতে গিয়ে ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি জনাব আনিসুর রহমান '৭১র ১৬ই ডিসেম্বরের ব্যক্তিগত স্মৃতিচারন করেন।ক্যালিফোর্নিয়া ষ্টেট মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী হাসিনা বানুর ভয়াল স্মৃতির কথাই মনে করিয়ে দেয় কি ভয়ার্ত ছিল '৭১র সেইসব দিনগুলি। ষ্টেট মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহানা পারভীন উনার পরিবারের উপর নির্মম অত্যাচারের কথা অশ্রু সজল নয়নে বর্ননা করেন। সিটি যুব লীগের আহ্বায়ক আলমগীর হোসেন বিজয় দিবসের তাৎপর্যমূলক বক্তব্য রাখেন।


ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুব লীগের অন্যতম যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইকরামুল হক বাবু সদ্য প্রয়াত চট্টগ্রামের বর্ষিয়ান নেতা এবং সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন যে,উনি শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, ছিলেন রাজনীতির বিশ্ববিদ্যালয়। অন্যতম যুগ্ম আহ্বায়ক খন্দকার ইমতিয়াজ আহমেদ বিজয় দিবসের তাৎপর্যের উপর আলোকপাত করে বলেন 'আজ আমরা শূধু বিজয়ের কথা বলব'। ষ্টেট আওয়ামী যুব লীগের আহ্বায়ক সুবর্ন নন্দী তাপস এই বিজয়ের দিনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাক থাকার আহ্বান জানান এবং ঐক্যবদ্ধভাবে এক হয়ে কাজ করবার উপর গূরুত্ব আরোপ করেন। ডা:রবি আলম তার বক্তব্যে মেহনতী মানুষের জয়ের কথা পুনরায় উল্লেখ করেন। উনি প্রধান বক্তা হিসেবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেন আবার ক্ষমতায় যায় তার উপর গুরুত্ব আরোপ করেন।

প্রধান অতিথি জনাব মোস্তাইন দারা বিল্লা উনার নাতিদীর্ঘ ভাষনে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

এছাড়াও মূল্যবান বক্তব্য রাখেন প্রাক্তন ষ্টেট আওয়ামী লীগের সভাপতি জনাব সোহেল রহমান বাদল, প্রাক্তন ষ্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব ফারুক খান। জনাব তোফাজ্জল কাজলের প্রানবন্ত সন্চালনে বিজয় দিবসের অনুষ্ঠানের সভাপতি ষ্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব শাহীন মিজানের ধন্যবাদ  জ্ঞাপনের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি হয়।
বিজয় দিবসের অনুষ্ঠানের এই পৌষের মনোরম সন্ধ্যায় আরো যারা উপস্হিত থেকে অনুষ্ঠানকে অলংকৃত করেছেন,তারা হলেন লস-এন্জেলেস সিটি আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব মহাতাব টিপু, ষ্টেট মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা বৈশাখী, ভ্যালী যুবলীগের আহ্বায়ক হাবিবুর রহমান ইমরান, মহিলা আওয়ামী লীগের মনিকা আহমেদ এবং শহরের গন্যমান্য সুধীজন।

দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সংগীত সন্ধ্যায় দেশাত্ববোধক গান পরিবেশন করেন নতুন প্রজন্মের স্হানীয় শিল্পী তাবাসুম আলম। এরপর যারা সংগীতে হল পূর্ন মিলনায়তন মাতিয়ে রাখেন তারা হলেন লস-এন্জেলেসের খ্যাতনামা সংগীত শিল্পী জনাব আবুল কালাম আজাদ, অন্জলী রায় চৌধুরী, রনি চৌধুরী এবং অন্যান্য স্হানীয় শিল্পীবৃন্দ। এই মনোজ্ঞ সংগীত সন্ধ্যার পর্ব পরিচালনা করেন শিউলী মিজান, উনার সন্চলনা সবাইকে মুগ্ধ করে। সন্ধ্যা থেকে রাত অব্দী এই উপভোগ্য অনুষ্ঠানটি নৈশ ভোজের মধ্য দিয়ে শেষ হয়।


এলএবাংলাটাইমস/এল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত