আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়া যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত

ক্যালিফোর্নিয়া যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত

গত ১৪ই জানুয়ারী রবিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুব লীগ, সিটি যুবলীগ এবং ভ্যালী যুবলীগ লস-এন্জেলেসের সুনামধন্য আলাউদ্দিন রেষ্টুরেন্টে আয়োজন করে বিশেষ কর্মী সভার। কর্মী সভায় উপস্থিত ছিলেন যুবলীগের সুবর্ন নন্দী তাপস, খন্দকার ইমতিয়াজ আহমেদ ইমু, তৌহিদুজ্জামান খান, ফারুক খান, সাইফুল আলম চৌধুরী, শেখ পলাশ , শচীন মজুমদার, হাবিবুর রহমান (ইমরান),আলমগীর হোসেন, রনি খান, বাবু ভুঁইয়ান, মো বাবুল শিকদার, মুহাম্মদ ইলিয়াস শিকদার, মোনামি শামস খান, শায়লা রুমী সহ আরও অনেকে। আয়োজিত এই কর্মী সভার প্রধান অতিথি হয়ে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঘনিষ্ট রাজনৈতিক সহচর এবং সহকর্মী শরীয়তপুরের কৃতি সন্তান মরহুম এডভোকেট আবিদুর রেজা খানের পুত্র দীর্ঘদিন যাবত লস-এন্জেলেস প্রবাসী জনাব হাসান রেজা খান।

ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুব লীগের অন্যতম যুগ্ম আহ্বায়ক খন্দকার আহমেদের সঞ্চালনে শুরুতেই প্রানবন্ত বক্তব্য রাখেন ভ্যালী আওয়ামী যুব লীগের আহ্বায়ক জনাব ইমরান আহমেদ, এরপর বক্তব্য রাখেন সিটি আওয়ামী যুব লীগের আহ্বায়ক জনাব আলমগীর হোসেন, স্বল্পদীর্ঘ বক্তৃতায় উনি দেশের উন্নয়নের কথা উল্লেখ করেন। ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব সাইফুল আলম চৌধুরীও উনার মূল্যবান বক্তৃতা প্রদান করেন।এই কর্মী সভায় আমন্ত্রণ গ্রহন করে আসবার জন্য সবাইকে ধন্যবাদ জানান। আরো যারা তাদের মূল্যবান বক্তব্য দিয়েছেন তারা হলেন ষ্টেট আওয়ামী যুব লীগের উপদেষ্টা জনাব তৌহিদউজ্জামান খান, ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগের উপদেষ্টা, ষ্টেট আওয়ামী লীগের প্রাক্তন সাধারন সম্পাদক জনাব ফারুক খান। উপস্হিত সুধীজনের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন টরেন্স সিটি থেকে আগত জনাব শাহীন।

সভার প্রধান বক্তা ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুব লীগের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব শেখ পলাশ জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করে স্বাধীনতা যুদ্ধে ভারতের তৎকালীন প্রধানমন্তী শ্রীমতি ইন্দিরা গান্ধীর আবদানের কথা যুবলীগ নেতাকর্মীদের মনে করিয়ে দেন। অধীর আগ্রহে অপেক্ষার পর গুরুত্বপূর্ণ স্মৃতিচারন বক্তব্য দেন সবার বয়োজেষ্ঠ, বঙ্গবন্ধুর এবং মরহুম আবিদুর রেজা খানের রাজনৈতিক সহচর শরিয়তপুরের শ্রী রামনাথ নন্দী। উনি আওয়ামী লীগের বর্ষিয়ান প্রয়াত নেতা আবদুর রাজ্জাকের সাথে রাজনীতি করবার বিরল স্মৃতির কথা আবেগময় ভাষায় বর্ননা করেন। স্বাধীনতা পূর্ব এবং মুক্তিযুদ্ধ চলাকালীন পরিস্তিতির কথা উল্লেখ করে, সেইসব দিনগুলির ঐক্যের মত যুবলীগের সবাইকে নতুন করে ঐক্যবদ্ধ হবার উদ্দাত্ত আহ্বান জানিয়ে উনি উনার মূল্যবান বক্তব্য শেষ করেন।

প্রধান অতিথি জনাব হাসান রেজা খান ক্যালিফোর্নিয়াতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আহবান জানান, উনি বলেন 'বিভাজন প্রতিপক্ষকে শক্তিশালী হতে সাহায্য করে',তাই তিনি মনে করে নির্বাচনী বৈতরনী পার করতে হলে ঐক্যের কোন বিকল্প নেই। উনার বাবা আগরতলা মামলায় বঙ্গবন্ধুর আইনজীবি হয়ে মামলা লড়েছেন বলে সবাইকে অবহিত করেন। স্বাধীনতা পরবর্তী ধ্বংসস্তুপ থেকে দেশকে বঙ্গবন্ধু কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তার বর্ননা দেন। যার ধারাবাহিকতায় দেশ আজ দ্রুত এগিয়ে যাচ্ছে তা তিনি উল্লেখ করেন। এ কর্মী সভায় সব নেতা কর্মীরা সামনের ২০১৮ সনের নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আহ্বান জানায়। কর্মীসভার সভাপতি ক্যালিফোর্নিয়া ষ্টেট যুবলীগের আহ্বায়ক সূবর্ন নন্দী তাপস এর শুভেচ্ছা ও ধন্যবাদ বক্তৃতার মধ্য দিয়ে রাত অব্দী চলা সভাটির পরিসমাপ্তি ঘটে নৈশভোজের মধ্য দিয়ে।


এলএবাংলাটাইমস/এল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত