আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে পিঠা উৎসব অনুষ্ঠিত

লস এঞ্জেলেসে পিঠা উৎসব অনুষ্ঠিত

লস এঞ্জেলেসে বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটির উদ্যোগে প্রথমবারের মতো পৌষ সংক্রান্তি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভেননাইস সিটির উডলি পার্কে এই উৎসবে নারী-পুরুষ, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা অংশ নেন।

প্রবাসী মহিলারা নানা ধরণের পিঠা নিয়ে উৎসবে অংশ গ্রহণ করেন। পরে সবার মধ্যে ফ্রি পিঠা পরিবেশন করা হয়।


উৎসবের মূল উদ্যোক্তা ছিলেন সুখেন্দ্র পাল ও রত্না পাল। সহযোগিতায় ছিলেন ওমর হালদার ও পঙ্কজ দাস।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবি এমি ঘোষ। পরিচালনা করেন লস এঞ্জেলেসের জনপ্রিয় উপস্থাপক মিঠুন চৌধুরী।
 

দেশি বিভিন্ন স্বাদের পিঠা নিয়ে উৎসবে অংশগ্রহণ করেন লায়লা, রত্না, জয়া সরকার, শান্তনা, বিলকিস, চামেলী ও রিনা প্রমুখ।

আয়োজকরা জানান, আগামী বছর আরও পরিসরে এই উৎসব আয়োজন করা হবে।


উৎসবের শেষের দিকে খেলাধুলা ও আনন্দ আয়োজন করা হয়। এতে পুরুষ, মহিলা ও শিশুদের জন্য পৃথক খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কারও বিতরণ করেন আয়োজকরা। সবার জন্য ডিনারের ব্যবস্থাও ছিল পিঠা উৎসেবে।


এলএবাংলাটাইমস/এল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত