আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এন্জেসে কথাসাহিত্যিক শওকত আলীর স্মরণ সভা অনুষ্ঠিত

লস এন্জেসে কথাসাহিত্যিক শওকত আলীর স্মরণ সভা অনুষ্ঠিত

এক ভাব গম্ভীর্য পরিবেশে লস এন্জেসের সাহিত্য প্রেমীরা স্মরন করলো সদ্য প্রয়াত নিভৃতচারী, বাংলাদেশের অন্যতম কথাসাহিত্যিক শওকত আলীর। অজানা অনেক তথ্য সমৃদ্ধ জ্ঞানগর্ভ আলোচনা ও স্মরনে উপকৃত হলো এন্জোলিনোর বাংলা ভাষাভাষী সাহিত্যনুরাগীরা। আর এ স্মরন সভার আয়োজনকারী নতুন সংগঠন 'ক্রান্তি' নতুন এক ধারার অগ্রনী ভুমিকা পালন করে সাহিত্যনুরাগীদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হলো।

গত শনিবার ৩রা ফেব্রুয়ারী ২০১৮ 'ক্রান্তি:সেন্টার ফর বাংলাদেশ ডায়ালক,ইউ এস এ' র আয়োজনে লস এন্জেলেসের 'লেমন গ্রোব রিকক্রিয়েশন সেন্টার'এ স্মরন সভার পাশাপাশি উনার 'গ্রন্থ প্রদশর্নীর' আয়োজন আরেকটি উল্লেখযোগ্য দিক,যা সত্যি বিরল এবং নতুন সংযোজন।

এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে স্মরন সভার শুরু হয়। সূচনা বক্তব্যের মধ্য দিয়ে  স্মরন সভার শুরু হয়। সূচনা বক্তব্য রাখেন ক্রান্তির সভাপতি বীর মুক্তিযাদ্ধা শ্রদ্ধেয় জনাব মুজিবর রহমান খোকা।

তৃষা ভাওয়াল সদ্য প্রয়াত কথা সাহিত্যিক শওকত আলীর সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোকপাত করেন,উপস্হিত সুধীজন পিনপতন নিস্তব্ধতার মাঝে খুঁজে পান নতুন করে সদ্য হারানো এই কথা সাহিত্যিককে। যা কোনদিনই পূরন হবার জন্য। উনি যুগের পর যুগ বেঁচে থাকবেন পাঠকের মাঝে।

'প্রদোষে প্রাকৃতজন' উপন্যাস নিয়ে তরুন কথা সাহিত্যিক স্বকৃত নোমানের 'ইতিহাসের সংগে কল্পনার সংযোগ' শিরোনামে একটি লেখা তার অনুমতি নিয়ে পড়ে শোনানো হয়। পড়ে শোনান ক্রান্তির নির্বাহী পরিচালক শীলা মুস্তাফা।

শওকত আলীকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন ক্রান্তির পরিচালক শামীম রেজা। জনাব সামছুল ইসলাম 'ওয়ারিশ' উপন্যাস নিয়ে আলোচনা করেন,যা সদ্য প্রয়াত শওকত আলীর অনবদ্য সৃষ্টি। হাসিনা বানু কবিতা আবৃত্তি করেন,উনাকে স্মরন করে।

শওকত আলীর 'দক্ষিনায়নের দিন' উপন্যাস নিয়ে বাংলাদেশের নতুন প্রজন্মের কথা সাহিত্যিক ইমতিয়াজ শামীমের 'এইখানে প্রকৃত মানুষ' শিরোনামে একটি লেখা,উনার অনুমতি সাপেক্ষে পাঠ করা হয়। পাঠ করে শোনান বীর মুক্তিযাদ্ধা,সংগঠনটির সভাপতি জনাব মুজিবর রহমান খোকা।

শ্রদ্ধাজ্ঞাপন করেন ক্রান্তির সহ-সভাপতি জনাব মোবারক হোসেন।

'লড়াই' উপন্যাস নিয়ে আলোচনা করেন ক্রান্তির অর্থ বিষয়ক পরিচালক জনাব জাহাংগীর বিশ্বাস।

স্মরন সভায় সুধীজনদের আসবার জন্য ধন্যবাদ জানিয়ে ক্রান্তির সাংগঠনিক পরিচালক জনাব সিদ্দিকুর রহমান স্মরন সভাটির সমাপ্তি ঘোষনা করেন।

এলএবাংলাটাইমস/এল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত