আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন

ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন

৭ই মার্চ বুধবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী লীগ ঐতিহাসিক ৭ই মার্চ এবং সদ্য ইউনেস্কো কতৃক  'বঙ্গবন্ধুর' ভাষন 'World Documentary Of Heritage' সংরক্ষনের ঘোষনায় আলোচনা সভা এবং সংগীত সন্ধ্যার আয়োজন করে বিনোদনের রাজধানীখ্যাত লস-এন্জেলেসের হডিউডের প্রানকেন্দ্রের Church Of Scientology এর মিলনায়তনে।

বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে ঐতিহাসিক এই দিনটির উৎযাপন শুরু হয়।’

একক সংগীত পরিবেশন করেন লস-এন্জেলেসের প্রখ্যাত শিল্পী আবুল কালাম আজাদ। তিনি একের পর এক গন-সংগীত,দেশাত্ববোধক এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান গেয়ে উপস্হিত সুধীজনদের মুগ্ধ করেন,উনার সংগীত মনে করিয়ে দেয় নয় মাসের স্বাধীনতা সংগ্রামের সেই দিনগুলোর কথা।অনেককেই উনার কন্ঠের সাথে তাল মিলিয়ে গান গাইতে দেখা যায়।

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা নির্মনেন্দু গুনের বিখ্যাত কবিতাটি আবৃত্তি করেন শিউলী মিজান,উপস্হিত সুধীজন আবেগ আপ্লুত হয়ে উপভোগ করেন উনার আবৃত্তি। বঙ্গবন্ধুকে স্মরন করে আজমিরী রওশন আবৃত্তি করেন। প্রানবন্ত এবং আন্তরিকতার সাথে পর্বটি পরিচালনা করেন জনাব শাহীন মিজান।



 আলোচনার শুরুতেই বক্তব্য রাখেন স্হানীয় অন লাইন পত্রিকার সাংবাদিক জনাব হানিফ সিদ্দিকী,এরপর একে একে বক্তব্য রাখেন সিটি আওয়ামী যুব লীগের আহ্বায়ক জনাব আলমগীর হোসেন,ভ্যালী যুব লীগের ইমরান আহমেদ,অভ্যাগত অতিথিদের মধ্য থেকে জনাব আবদুর রাজ্জাক,বীর মুক্তিযাদ্ধা জনাব ছামছুল আলম রানা,ক্যালিফোর্নিয়্ ষ্টেট আওয়ামী যুব লীগের অন্যতম আহ্বায়ক জনাব শেখ পলাশ,ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুব লীগের জৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক জনাব খন্দকার আহমেদ,ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক ড:রবি আলম,অন্যতম সহ-সভাপতি জনাব নাজমুল চৌধুরী,সহ-সভাপতি জনাব আনিসুর রহমান,বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জনাব মিজান শাহীন এবং সর্বশেষ বক্তা হিসেবে ছিলেন বয়োজৈষ্ঠ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সবার শ্রদ্ধাভাজন জনাব মোস্তাইন দারা বিল্লাহ। আলোচকরা ৭ই মার্চের আলেচনায় বার বার ঐ ঐতিহাসিক দিনটির কথা স্বরন করেছেন।কেউ রেশকোর্স মায়দানে স্বশরীরে উপস্হিত থেকে বঙ্গবন্ধুর বক্তৃতা শোনার অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন,কেউ ঐতিহাসিক বক্তৃতাকেই স্বাধীনতার ঘোষনা বলে উল্লেখ করেছেন।বক্তাদের অনেকেই মনে করেন এই ঐতিহাসিক বক্তৃতা শূধু স্বাধীনতার ঘোষনাই নয়,ছিল স্বাধীন বাংলাদেশ পরবর্তী রূপরেখা বা নির্দশনা।

আলোচনা অনুষ্ঠানটি সুনিপুণভাবে সন্চালন করেন ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব তোফাজ্জল হোসেন কাজল।

মন্চ সাজানো হয়েছিল জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং উনার সুযোগ্যা কন্যা বাংলাদেশের মাননীয় প্রধান মন্ত্রি শেখ হাসিনার নয়নাভিরাম প্রতিকৃতি দিয়ে,যা সত্যি প্রশংসনীয় এবং উপস্হিত সুধীজন দ্বারা সমাদৃত।
আলোচনা সভায় উপস্হিত ছিলেন সিটি যুব লীগের যুগ্ম আহ্বায়ক জনাব বাবু ভূইয়া,ষ্টেট মহিলা আওয়ামী লীগের কেয়া,খুরশিদা আক্তার।ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুব লীগের আহ্বায়ক তপস নন্দী বাংলাদেশে সফররত থাকায়,উনি উপস্হিত ছিলেন না।

সার্বিক দায়িত্বে ছিলেন সিটি আওয়ামী লীগের সভাপতি জনাব মাহাতাবউদ্দিন টিপু।


এলএবাংলাটাইমস/এল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত