আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়া আওয়ামী যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্যালিফোর্নিয়া আওয়ামী যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ৩০ এপ্রিল ২০১৮ সোমবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ আওয়ামী লীগ  কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সম্মানিত সদস্য প্রলয় সমদ্দার বাপ্পী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উনার সহধর্মিনী বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য দীপিকা রানী সমদ্দার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী লীগের বিপ্লবী সাধারন সম্পাদক ডা: রবি আলম।
মতবিনিময় সভাটির শুরুতেই বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত বাজানো হয়।  জাতীয় সংগীত বাজানোর সময় উপস্হিত সুধীজন নিরবে দাড়িয়ে সম্মান প্রদর্শন করেন। ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগের এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক সূবর্ন নন্দী তাপস।

সভার শুরুতেই বক্তব্য রাখেন বাংলাদেশ আমেরিকান প্রেসক্লাবের সদস্য এবং লস-এন্জেলেস সিটি আওয়ামী যুবলীগের অন্যতম উপদেষ্টা শ্যামল মজুমদার, এরপর একে একে বক্তব্য রাখেন আনন্দ মেলার প্রধান উদ্যোক্তা মোহাম্মদ আলী, ভ্যালী আওয়ামী যুবলীগের আহ্বায়ক হাবিবুর রহমান ইমরান, ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুব লীগের অন্যতম যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম চৌধুরী, লস-এন্জেলেস সিটি আওয়ামী লীগের সভাপতি মাহাতাবউদ্দিন টিপু  , ক্যালিফোর্নিয়া ষ্টেট মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সিনিয়র সভানেত্রী হাসিনা বানু, ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগের অন্যতম উপদেষ্টা তৌহিদ্দুজামান খান এবং দীর্ঘদিনের আওয়ামী পরিবারের সদস্য জনাব বিক্রমউদ্দিন। প্রধান বক্তা ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডা: রবি আলম, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে উনার বক্তব্য শুরু করেন। উনার বক্তব্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সামনের নির্বাচনে জয়লাভ করবার আশা ব্যক্ত করেন। উন্নয়নের গতি অব্যাহত রাখবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। বিশেষ অতিথি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য দীপিকা রানী সমদ্দর আয়োজদের এই আয়োজনটি করবার জন্য ধন্যবাদ জানান।

 প্রধান অতিথি তার বক্তব্যে আসছে নির্বাচনে প্রবাসীদের কি করণীয় তা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি নিজ পরিবারের সদস্যরা যেন আওয়ামী লীগকে ভোট প্রদান করেন তা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বাংলাদেশের তৃনমূল পর্যায়ের গ্রামের সাধারন মানুষগুলোর কাছাকাছি গিয়ে দেশের উন্নয়নের কথা বলার পরামর্শ দেন। উনি উল্লেখ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভুতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে, উন্নয়নের ধারা অব্যাহত রাখবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবারের নির্বাচনে জয়ী হওয়া জরুরি। আয়োজকদের ধন্যবাদ  জ্ঞাপনের মধ্য দিয়ে উনি উনার মূল্যবান বক্তব্য শেষ করেন। সভার সভাপতি ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগের আহ্বায়ক সূবর্ন নন্দী তাপস বাংলাদেশ থেকে আগত অতিথিদের অনেক কষ্ট স্বীকার করে আসবার জন্য ধন্যবাদ জানান। উনি আগত সুধীজনদের ধন্যবাদ জানান এই কর্মদিবসে উপস্হিত থেকে মতবিনিময় সভাটিকে সাফল্যমন্ডিত করবার জন্য।
 মতবিনিময় সভাটিতে উপস্হিত ছিলেন লস-এন্জেলেস সিটি আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য শায়লা রুমী, ক্যালিফোর্নিয়া মহিলা আওয়ামীলীগের খুশী আহমেদ, অংকন শিল্পী পংকজ দাস,যার মনোরম ব্যানারটি শোভা পাচ্ছিল, আনন্দ মেলার জনাব ডুলী। মতবিনিময় সভাটির সন্চালনের দায়িত্বে ছিলেন ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগের অন্যতম সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিল আওয়ামী পরিবার নৈশভোজের মধ্যদিয়ে মধ্যরাতের কিছু আগে আয়োজনটি শেষ হয়।


এলএবাংলাটাইমস/এল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত