আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গত ১ জুন শুক্রবার লসএঞ্জেলেস সাইন্টোলজি চার্চের একটি অডিটোরিয়ামে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামিলীগের বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

চার্চ ও সাইন্টোলজির অত্যন্ত মনোরম পরিবেশে সুশৃঙ্খলার মধ্য দিয়ে ইফতারটি অনুষ্ঠিত হয় । সাজানো পরিপাটি হল রুমটিতে প্রায় শতাধিক রোজাদার ইফতার করেন ।

ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল ও আলী আহমেদ ফারিসের সঞ্চালনায় আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য দেন স্টেট আওয়ামিলীগের সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সমপাদক ডাঃ রবি আলম । শুভেচ্ছা বক্তব্য দেন লসএঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল বাবু প্রিয়তোষ সাহা ও যুক্তরাষ্ট্র আওয়ামিলীগের উপদেষ্টা মুস্তাইন দারা বিল্লাহ । দোয়া পরিচালনা করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ টিটু ।

ইফতার মাহফিলে আওয়ামিলীগ,মহিলালীগ ও যুবলীগের নেতা কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ । উল্ল্যেখযোগ্যদের মধ্য উপস্থিত ছিলেন বাফলা সভাপতি নজরুল আলম,আনন্দমেলার প্রধান সংগঠক মোহাম্মদ আলী,ন্যেইবারহুড কাউন্সিলর শহিদুল ইসলাম ও ফয়সল তুহিন। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কাজী মশরুল হুদা,সাধারণ সম্পাদক লস্কর মামুন এবং স্টেট মহিলা কমিশনার ড্যানি তাইয়েব ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামিলীগের সদস্য সাজেদা বেগম,স্টেট আওয়ামিলীগ নেতা মিয়া আব্দুর রব ,মোহাম্মদ শামীম হোসেন, জাকির খান , জহির আহম্মেদ পান্না ,জামাল হোসেন,সামিউল বেলাল,মহিলা আওয়ামিলীগ সভাপতি সাহানা পারভীন,স্টেট যুবলীগ সভাপতি কামরুল হাসান,সাধারণ সম্পপাদক সোহেল আহমেদ,আজিজ আহমেদ,আফরোজ আলম,একরামুল হক বাবু,রুবেল আহমেদ প্রমুখ ।

সার্বিক অনুষ্ঠানটির তত্ত্বাবধায়ন করেন সিটি আওয়ামিলীগের সভাপতি মাহতাব টিপু । আওয়ামিলীগের পক্ষ থেকে জানানো হয় আগামীতে কমিউনিটির প্রত্যাশা মোতাবেক আরো সুন্দর ও সুপরিসরে বাৎসরিক ইফতারের আয়োজন করা হবে ।

উল্লেখ্য, আওয়ামিলীগের বিভক্তি কাটিয়ে উঠে এবারই প্রথম সুন্দর করে ইফতারের আয়োজন করা হলো ।

এলএবাংলাটাইমস/এল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত