আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

এবার ইসরাইলের সঙ্গে হাত মেলাল আরেক আরব রাষ্ট্র জর্ডান

এবার ইসরাইলের সঙ্গে হাত মেলাল আরেক আরব রাষ্ট্র জর্ডান

এবার ইহুদি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে হাত মিলিয়েছে আরেক আরব রাষ্ট্র জর্ডান। ইসরাইলি বিমান চলাচলের জন্য সৌদি আরবের পর জর্ডান নিজ দেশের আকাশসীমা মুক্ত করে দিয়েছে।

বৃহস্পতিবার ইসরাইল ও জর্ডানের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উভয় দেশের বাণিজ্যিক বিমান উভয়ের আকাশপথ ব্যবহার করতে পারবে। ইসরাইলি ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

এই চুক্তির ফলে আরব বিশ্বের আকাশপথ ব্যবহার করে ইসরাইলি বিমান ইউরোপ ও উত্তর দক্ষিণ আমেরিকার দেশগুলোতে অতিস্বল্প সময়ে ভ্রমণ করতে পারবে। অর্থাৎ এখন থেকে আর এসব দেশ যেতে হলে ইসরাইলি বিমানকে অনেক পথ ঘুরতে হবে না।

খবরে বলা হয়, উভয় দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিটি কয়েক বছরের জন্য করা হয়েছে।

চুক্তির ফলে ইসরাইলের জ্বালানি খরচ অনেক কমে যাবে ফলে বিমান ভাড়াও অনেক কমানো হবে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করে ইসরাইল। আর এতে মধ্যস্থতা করে ট্রাম্প প্রশাসন। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা কুশনারের মধ্যাস্থতায় বাহরাইনকে এ চুক্তির আওতায় আনা হয়। পরে এসব দেশে বিমান চলাচলের জন্য সৌদি আরবের আকাশ ব্যবহারের অনুমতি পায় ইসরাইল।

যদিও এ চুক্তিতে প্রথম থেকেই আপত্তি ছিল ফিলিস্তিনসহ অন্যান্য আরব বিশ্বের। আমিরাতের এ চুক্তিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরব বিশ্বের পিঠে ছুরি মারার সঙ্গে তুলনা করেছে।

এদিকে প্রথম থেকেই এ চুক্তির বিরোধিতা করে আসছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। গত মাসেই ফিলিস্তিনি ইস্যু নিয়ে হামাস নেতারা বৈঠক করেছেন এরদোগানের সঙ্গে। তুর্কি প্রেসিডেন্ট ফিলিস্তিন ইস্যুতে পূর্ণ সমর্থন দিয়েছেন।

অন্যদিকে, চুক্তি বাস্তবায়নের পরই চলতি সপ্তাহের শুরুতে নতুন করে পশ্চিম তীরে অবৈধ স্থাপনা তৈরির অনুমোদন দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে তার এমন অপকর্মের প্রতিবাদ জানিয়েছে তুরস্ক।


এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত