আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

কোভিড টিকার ডোজ সম্পন্ন করা পর্যটকেরা সৌদি আরব যেতে পারবেন

কোভিড টিকার ডোজ সম্পন্ন করা পর্যটকেরা সৌদি আরব যেতে পারবেন

মহামারি নভেল করোনাভাইরাসের কারণে ১৭ মাস বন্ধ থাকার পর সৌদি আরব শুক্রবার ঘোষণা দিয়েছে—টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করা বিদেশি পর্যটকদের জন্য তারা সীমান্ত পুনরায় খুলে দেবে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ এ খবর জানিয়েছে।

তবে, ওমরাহ পালনে বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এএফপি জানিয়েছে, পর্যটন মন্ত্রণালয় ঘোষণা করেছে—সৌদি আরব পর্যটকদের জন্য তাদের দ্বার খুলে দেবে এবং পর্যটক ভিসাধারীদের প্রবেশাধিকারে স্থগিতাদেশ ১ আগস্ট থেকে প্রত্যাহার করে নেবে।

মন্ত্রণালয় আরও জানায়, সৌদি সরকারের অনুমোদন অনুযায়ী—ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, জনসনের টিকা গ্রহণকারীরা ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ছাড়াই’ সৌদিতে প্রবেশ করতে পারবে। তবে পূর্ববর্তী ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের পিসিআর কোভিড-১৯ টেস্টে করোনা নেগেটিভের প্রমাণ ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দেখাতে হবে।

রিয়াদ তার তেল নির্ভর অর্থনীতিতে বৈচিত্র্য আনার প্রচেষ্টার অংশ হিসেবে পর্যটনশিল্প গড়ে তুলতে বিলিয়ন বিলিয়ন অর্থ ব্যয় করেছে।

সৌদি আরবে এখন পর্যন্ত পাঁচ লাখ ২৩ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া করোনায় মৃত্যু হয়েছে আট হাজার ২১৩ জনের।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত