আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

সৌদি-যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চরমে

সৌদি-যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চরমে

যুক্তরাষ্ট্রে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ করে আসছে সৌদি আরব। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ প্রত্যাহার করার হুমকি দিয়েছে সৌদি।

২০০১ সালের ৯/১১ হামলায় অভিযুক্ত বিদেশি দেশ ও সংস্থার বিরুদ্ধে ক্ষতিগ্রস্তদের মামলা রুজু করার অনুমোদন বিল মার্কিন কংগ্রেসে পাস হলে সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগকৃত ৭৫০ বিলিয়ন ডলার বা ৬০ লক্ষ কোটি টাকার ট্রেজারি সিকিউরিটিস বিক্রি করে ‘প্রতিশোধ’ নেয়ার হুমকি দিয়েছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-যুবায়ের গত মাসে ওয়াশিংটন সফরের সময় মার্কিন আইনপ্রণেতাদের এ হুমকি প্রদান করেন।

সৌদি সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই বিলটি পাস হলে সৌদির সাথে কয়েক বিলিয়ন ডলারের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা আছে। তাই ওবামা প্রশাসন এই বিলটি ব্লক করার চেষ্টা চালাচ্ছে।

ওবামা প্রশাসন মার্কিন কংগ্রেসকে বিলটি পাস না করার জন্য ব্যাপক চাপ প্রয়োগ করছে। স্টেট ডিপার্টমেন্টের উর্দ্ধতন কর্মকর্তা ও পেণ্টাগণ সিনেটের আর্মড সার্ভিস কমিটিকে গতমাসে সতর্ক করে দিয়ে জানিয়েছে, বিলটি মার্কিন অর্থনীতির ক্ষতির কারণ হতে পারে।

এ ব্যাপারে যোগাযোগ করেও সৌদি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

৯/১১ হামলায় অভিযুক্ত বিদেশি দেশ ও সংস্থার বিরুদ্ধে ক্ষতিগ্রস্থদের মামলা করার অনুমোদন বিলটি সিনেটর চাক স্কুমার ও জন করনিন প্রথম উত্থাপন করেন। বিলটি পাস হলে হামলায় ক্ষতিগ্রস্থরা অভিযুক্ত দেশ ও সংস্থার বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায়ে মামলা করার অধিকার লাভ করবে।

মধ্যপ্রাচ্যে আমেরিকার গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের মিত্র সৌদি আরব ৯/১১ হামলার সাথে জড়িত থাকার কথা কখনো স্বীকার করেনি। কিন্তু ওই হামলায় জড়িত ১৯ জন বিমান ছিনতাইকারীর ১৫ জনই সৌদি নাগরিক। এছাড়া গত ফেব্রুয়ারিতে আটক জাকারিয়া মুসাওয়ি নামের কথিত ২০ তম ছিনতাইকারী ৯/১১ হামলায় আল-কায়েদার জড়িত থাকার কথা স্বীকার করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত