আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

পলাতক আসামি বা অবৈধ সম্পত্তির মালিক আমি নই : খোকা

পলাতক আসামি বা অবৈধ সম্পত্তির মালিক আমি নই : খোকা

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢাকা সিটি
করপোরেশনের সাবেক মেয়র সাদেক
হোসেন খোকা বলেছেন, আমি পলাতক আসামি
নই। আদালতের নির্দেশই আমি কিডনির ক্যান্সারের
উন্নত চিকিৎসার জন্য নিউ ইয়র্ক অবস্থান করছি।
কোন অবৈধ সম্পত্তি আমার নেই, আমার যেসব
সম্পত্তি আছে সেগুলোর নিয়মিত ট্যাক্স দেই।
গতকাল তাঁর বিরুদ্ধে আদালতের দেওয়া ১৩
বছরের কারাদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় এসব কথা
বলেন খোকা।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকালে
টেলিফোনে কালের কণ্ঠকে খোকা বলেন,
রাজনৈতিক অঙ্গনে আমার যে জনপ্রিয়তা রয়েছে
তা বিনষ্ট করার জন্যই আওয়ামী লীগের সাজানো
ছক অনুযায়ী আদালত আমার বিরুদ্ধে এ রায় প্রদান
করেছেন। তিনি বলেন, কোন অবৈধ সম্পত্তি
আমার নেই কিংবা কোন অবৈধ সম্পত্তির মালিকও আমি
নই। দুদকের দায়ের করা এ মামলা সম্পূর্ণ সাজানো,
যে মামলার কোন সঠিক তদন্ত করা হয়নি। সবকিছুই
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য
করেন খোকা।
খোকা বলেন, উচ্চ আদালতে আবেদন করে
তারপর আমি কিডনির ক্যান্সারের উন্নত চিকিৎসার জন্য
নিউ ইয়র্কে এসেছিলাম। চিকিৎসার সব কাগজপত্রও
যথাসময়ে আইনজীবীদের মাধ্যম্যে আদালতে
পেশ করা হয়েছে। অথচ দুদক আমাকে পলাতক
আসামি হিসেবে চিহ্নিত করেছে। এটা বেআইনি এবং
উদ্দেশ্যপ্রণোদিত। রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ায়
পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে তিনি
জানান।
এদিকে নিউ ইয়র্কের খোকার ঘনিষ্ট এক সূত্র
জানিয়েছেন, আদালতে ১৩ বছরের কারাদণ্ডের
রায় হলেও সাদেক হোসেন খোকা আপাতত
দেশে যাচ্ছেন না। সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই
থাকবেন। দেশে ফেরার ব্যাপারে এখনো
কোন সিদ্ধান্ত তিনি নেননি। রায়ের কপি হাতে
পাওয়ার পর সেটি পর্যালোচনা করে তাঁর
আইনজীবীদের ব্যবস্থা নিতে বলবেন।
খোকা নিউ ইয়র্কে মেমোরিয়াল স্নোয়ান
কেটারিংয়ের চিকিৎসক জেমস জে. শিহ-এর
তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার সঙ্গে তাঁর
পরিবারের সদস্যরাও রয়েছেন। সেখানে তিনি এক
আত্মীয়ের বাসায় অবস্থান করছেন। ২০১৪
সালের ২৪ মে উন্নত চিকিৎসার জন্য খোকা নিউ
ইয়র্কে আসেন। এরমধ্যে তিনি একবার লন্ডনেও
গেছেন। যুক্তরাষ্ট্রে বিএনপি ও অঙ্গসংগঠনের
বেশ কিছু কর্মসূচিতেও অংশ নিয়েছেন খোকা।

শেয়ার করুন

পাঠকের মতামত