আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মন্টেরের কাছে হেরে বিদায় নিলেন লিওনেল মেসির ইন্টার মায়ামি

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মন্টেরের কাছে হেরে বিদায় নিলেন লিওনেল মেসির ইন্টার মায়ামি

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মন্টেরের কাছে হেরে বিদায় নিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। ম্যাক্সিকান এই ক্লাবের কাছে প্রথম লেগে মেসিকে ছাড়া ২-১ গোলে হেরেছিল মায়ামি। দ্বিতীয় লেগে মেসি খেললেও তা কাজে আসেনি। উল্টো ৩-১ গোলে হেরেছে দলটি।


প্রথম লেগের ম্যাচে মাঠে না থেকেও ছিলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে মেসির অসদাচরণ করার খবরও পরে সামনে আসে। পরে মেসিকে নিয়ে মন্টেরের সহকারি কোচের কটূক্তির কথাও শোনা যায়। সব মিলিয়ে দ্বিতীয় লেগের ম্যাচটিকে ধরা হচ্ছিল মেসির প্রতিশোধের ম্যাচ। কিন্তু প্রতিশোধ দূরে থাক, মন্টেরের মাঠে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারল না মেসির মায়ামি। 


 শুরুতেই ভাসকুয়েজের গোলে লিড পায় মন্টেরে। তার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যাক্সিকান ক্লাবটি। বিরতি থেকে ফিরে আরও আগ্রাসী হয়ে খেলতে থাকে তারা। ম্যাচের ৫৭ মিনিটে গেরমান বেরটেরমের ডিবক্সের বাইরের থেকে নেওয়া শটে লিড বাড়ায় মন্টেরে। 

এরপর ম্যাচের ৬৪ মিনিটে গোল করে মায়ামিকে ম্যাচ থেকে ছিটকে দেন গালার্দো। শেষ দিকে ৮৫ মিনিটে একটা গোল করে মায়ামিকে সান্তনার গোল এনে ডিয়াগো গোমেজ। শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়লো মেসির দল। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত