আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

দুর্দান্ত একটি মৌসুম পার করছে বায়ার লেভারকুসেন

দুর্দান্ত একটি মৌসুম পার করছে বায়ার লেভারকুসেন

দুর্দান্ত একটি মৌসুম পার করছে বায়ার লেভারকুসেন। মাঠের ফুটবলে অসাধারণ নৈপুণ্য দেখানোর সঙ্গে গড়ছে নতুন নতুন সব কীর্তি। এবার আরেকটি কীর্তি ছুয়ে এককভাবে তা দখলের অপেক্ষায় জার্মান ক্লাবটি।

 

ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে এতদিন এক মৌসুমে টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এককভাবে দখল করে ছিল জুভেন্টাস।


সেই রেকর্ডেই ভাগ বসিয়েছে লেভারকুসেন। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে ওয়েস্ট হামকে ২-০ গোলে হারিয়ে চলতি মৌসুমে ৪২ ম্যাচ অপরাজিত থাকার অবিশ্বাস্য যাত্রা অব্যাহত রেখেছে জাবি আলোনসোর দল। ২০১২-১৩ মৌসুমে ৪২ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছিল জুভেন্টাস।

এর আগে গত সপ্তাহে বার্লিনের বিপক্ষে ম্যাচ জিতে বুন্দেসলিগায় টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে বায়ার্ন মিউনিখের রেকর্ড ছুয়ে ফেলে লেভারকুসেন।


আসছে রবিবার ভার্ডার ব্রেমেনের বিপক্ষে হার এড়ালেই এই দুটি রেকর্ড নিজেদের করে নিবে আলোনসোর দল। আর ম্যাচ জিতলেই প্রথমবার বুন্দেসলিগা শিরোপাও ঘরে তুলবে দলটি।

গত এগারো মৌসুম ধরে জার্মান ফুটবলে রাজত্ব করা বায়ার্ন এবার পেরে ওঠেনি লেভারকুসেনের সঙ্গে। ছয় রাউন্ড বাকি থাকতেই ১৬ পয়েন্টে পিছিয়ে পড়েছে বাভারিয়ানরা।


শিরোপা জিততে লেভারকুসেনের দরকার মাত্র একটি জয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত