আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

৬ উইকেটে জিতেলো দিল্লি

৬ উইকেটে জিতেলো দিল্লি

টানা তিন ম্যাচ জিতে সেরা চারে শক্ত অবস্থান নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। তাদের জয়রথ থামলো একেবারে তলানির দল দিল্লি ক্যাপিটালসের কাছে। মাত্র ১৬৭ রান করে হার আটকাতে পারেনি লখনউ। তাদের মাঠে ৬ উইকেটে জিতেছে দিল্লি।

আগে ব্যাটিংয়ে নেমে খলিল আহমেদের কাছে ধাক্কা খায় লখনউ। পরপর দুই ওভারে ভারতীয় পেসার তুলে নেন কুইন্টন ডি কক ও দেবদূত পাডিক্কালের উইকেট। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫৭ রান তোলে স্বাগতিকরা।


তারপর কুলদীপ যাদবের স্পিন জাদুতে পরাস্ত লখনউ ব্যাটিং লাইন। দিল্লির স্পিনার অষ্টম ওভারে পরপর মার্কাস স্টয়নিস ও নিকোলাস পুরানকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন। যদিও পারেননি সুযোগের সদ্ব্যবহার করতে। অবশ্য পরের ওভারে অধিনায়ক লোকেশ রাহুলকে (৩৯) থামান কুলদীপ।


এই ধস থামে ৯৪ রানে ৭ উইকেট হারিয়ে। আয়ুশ বাদোনি ও আর্শাদ খান হাল ধরেন। তাদের ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৭ উইকেট হারিয়ে দেড়শ পার করে লখনউ। বাদোনি সর্বোচ্চ ৫৫ রানে অপরাজিত থাকেন। ২০ রানে খেলছিলেন আর্শাদ।

কুলদীপ ৪ ওভারে ২০ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি উইকেট পান খলিল।


 সহজেই জয় পেয়ে যায় দিল্লি। ১৫.৩ ওভারে তারা ৪ উইকেটে করে ১৭০ রান।

ডেভিড ওয়ার্নার (৮) হতাশ করলেও পৃথ্বী শ ওপনিংয়ে নেমে দারুণ শুরু এনে দেন। ২২ বলে ৩২ রান কেরন তিনি। এরপর জ্যাক ফ্রেসার-ম্যাকগুর্ক ও রিশাভ পান্তের ৭৭ রানের জুটিতে জয়ের ভিত গড়ে দিল্লি। লক্ষ্য থেকে ২৮ রান দূরে থাকতে ভেঙে যায় এই জুটি। ম্যাকগুর্ক ৩৫ বলে ৫৫ রানে আউট হন। জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি পান্তও। তিনি ২৪ বলে ৪ চার ও ২ ছয়ে ৪১ রান করেন। ট্রিস্টান স্টাবস ও শাই হোপ অপরাজিত থেকে দলকে জেতান। ১৫ রানে স্টাবস ও ১১ রানে হোপ অপরাজিত ছিলেন।

৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে আছে লখনউ। এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে এক ধাপ লাফিয়ে নবম স্থানে উঠেছে দিল্লি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত