আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

লিভারপুলের পর হারল আর্সেনালও

লিভারপুলের পর হারল আর্সেনালও

শনিবার লুটন টাউনকে ৫-১ গোলে উড়িয়ে শীর্ষে বসেছিল ম্যানচেস্টার সিটি। তবে লিভারপুল ও আর্সেনালের চেয়ে ম্যাচ খেলেছিল একটি বেশি। নিকটতম এই দুই প্রতিপক্ষ যদি নিজেদের ম্যাচ জিততো তাহলে তিনে নেমে যেতে হতো সিটিজেনদের। কিন্তু মহাগুরুত্বুপূর্ণ সময়ে নিজ নিজ ম্যাচে হারের স্বাদ পেয়েছে লিভারপুল ও আর্সেনাল।


এই দুই দলের হারে ৩২ রাউন্ড শেষে সিটিই থাকল শীর্ষে। এতে লিগের লাগাম এখন পেপ গার্দিওলার দলের হাতে।

রবিবার দিনের শুরুতে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরে যায় লিভারপুল। তাতে সিটিকে টপকাতে পারেনি ইয়ুর্গেন ক্লপের দল।


খানিক পরেই মাঠে নামা আর্সেনালের সুযোগ ছিল ম্যাচ জিতে শীর্ষে ফেরার। কিন্তু হায়! মিকেল আরতেতার দলও অ্যাস্টন ভিলার কাছে হেরে গেছে ২-০ গোলে। ফলে ম্যানচেস্টার সিটির কাছে তুলে দিয়েছে লিগের শীর্ষস্থান।

অ্যামিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধ ছিল গোল শুন্য সমতায়।


আক্রমণে আর্সেনাল আধিপত্য দেখালেও সেভাবে পরিস্কার সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচ চলছিল সমান তালে। ড্রয়ের পথেও এগোচ্ছিল ম্যাচ কিন্তু ৮৪ মিনিটে আচমকা গোল পেয়ে যায় অ্যাস্টন ভিলা। নিকোল জানিলোর পাস থেকে গোল করেন লিওন বেইলি।

 


ডিফেন্ডাররাও গোলের জন্য ওপরে উঠে যাচ্ছিল। এই সুযোগে প্রতি আক্রমণ কৌশল বেছে নেয় ভিলা। তিন মিনিট পরেই ভিলার হয়ে ব্যবধান বাড়ান ওলি ওয়াটকিনস। বাকি সময়ে গানার ফরোয়ার্ডরা চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি। ফলে শীর্ষে ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া হল আর্সেনালের।

৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। ৭১ পয়েন্ট করে নিয়ে দুইয়ে আর্সেনাল ও তিনে লিভারপুল। বাকি ছয় ম্যাচে ম্যানসিটি পা না ফসকালে শিরোপা তাদের ঘরেই যাচ্ছে তা বলাই যায়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত