আপডেট :

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

আইপিএলের অভিষেকে তিন রেকর্ড গড়লেন আলোচিত বৈভব

আইপিএলের অভিষেকে তিন রেকর্ড গড়লেন আলোচিত বৈভব

এবারের আইপিএল নিলামে দল পান ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। দল পাওয়ার পরই বেশ আলোচনায় আসেন ভারতের এই ক্রিকেটার। মাত্র ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলট-পালট করলেন বৈভব।

গতকাল শনিবার জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামে রাজস্থান রয়্যালস। রাজস্থানের হয়ে অভিষেক হয় বৈভবের। লখনউয়ের পেসার শার্দুল ঠাকুরকে ডিপ এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছক্কা হাঁকান ১৪ বছর বয়সী এই ক্রিকেটার। 

রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক ম্যাচেই একাধিক রেকর্ড গড়েছেন বৈভব। মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে খেলতে নেমে আইপিএল ইতিহাসে অভিষেকেই সর্বকনিষ্ঠ ক্রিকেটার বনে গেলেন তিনি। শুধু এই রেকর্ডই নয়, আরও দুটি রেকর্ড গড়েছেন বৈভব। 

সবচেয়ে কম বয়সে আইপিএলে ছক্কা মারার কীর্তি গড়েছেন তিনি। তাতে ভেঙেছেন তার আইপিএল সতীর্থ রিয়ান পরাগের রেকর্ড। রাজস্থানের জার্সিতে পরাগ ছক্কা মেরেছিলেন ১৭ বছর ১৬১ দিনে। আর দশম ক্রিকেটার হিসেবে ছক্কা দিয়ে আইপিএল ক্যারিয়ার শুরুর রেকর্ড গড়েন সূর্যবংশী।

অভিষেক ম্যাচে ২০ বলে ৩৪ রান করেছেন বৈভব। ড্রেসিংরুমে ফেরার সময় সূর্যবংশীর চোখের কোণায় দেখা গেছে অশ্রু। ধারাভাষ্যকক্ষে থাকা কার্তিক বলেন, ‘সবার প্রথম বলটা যেভাবে খেলল সে, আমার মনে হয়েছে তার চোখে অশ্রু দেখা গেছে। সে কাঁদছিল।’ 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত