আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কোচ সৌরভের বড় দাঁও! ব্রেভিসকে রেকর্ড দামে দলে নিলেন গাঙ্গুলী

কোচ সৌরভের বড় দাঁও! ব্রেভিসকে রেকর্ড দামে দলে নিলেন গাঙ্গুলী

প্রথমবার কোচিংয়ে নেমেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। এসএ টি-২০ লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হয়েই রেকর্ড দামে তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসকে কিনেছেন তিনি।

নিলামে প্রোটিয়া তরুণকে ১৬.৫ মিলিয়ন রান্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) বা ১১ কোটি ৫০ লাখ টাকায় কিনেছে প্রিটোরিয়া। এর আগে এসএ টি-২০ লিগে এতো দামে বিক্রি হয়নি কোন ক্রিকেটার। এমনকি দাম ১০ কোটি টাকার বেশি ওঠেনি পূর্বে।

নিলামে ব্রেভিসকে দলে নেওয়ার লড়াই প্রথমে শুরু করে জোহানেসবার্গ সুপার কিংস। তারা ৫ লাখ রান্ড দাম বলে। পার্ল রয়েলসের সঙ্গে নিলামে লড়াই করতে করতে ওই দাম ১০ মিলিয়ন রান্ডে তোলে দুই দল। পার্ল ১৪.৫ মিলিয়ন রান্ড দাম তোলার পর নিলামে প্রবেশ করে প্রিটোরিয়া। শেষ পর্যন্ত তারাই কিনে নেয় তাকে।

এর খানিক আগেই দক্ষিণ আফ্রিকার টি-২০ অধিনায়ক এইডেন মার্করামকে ১৪ মিলিয়ন রান্ডে কিনেছে ডারবান সুপার জায়ান্ট। তাকেও দলে নিতে আগ্রহী ছিল প্রোটোরিয়া। ১২.৪ মিলিয়ন রান্ড পর্যন্ত দামও তুলেছিল। সানরাইজার্স ইস্টার্ন কেপ ‘ম্যাচ কার্ড’ প্রয়োগ করে মার্করামকে ধরে রাখতে পারত। কিন্তু রাখেনি।

ব্রেভিসকে পেয়ে উচ্ছ্বসিত সৌরভ বলেন, ‘সে খুবই প্রতিভাবান খেলোয়াড়। আশা করছি, ভাল খেলবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার খেলা সবাই দেখেছি। ও প্রমাণ করেছে, খেলার রঙ বদলে দিতে পারে। যেটা টি-২০ ক্রিকেটে দরকার। আমাদের আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ডের মতো ম্যাচজয়ী ক্রিকেটার রয়েছে। আশা করছি, ব্রেভিসও দলকে জেতাতে পারবে।’ 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত