আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি আর্জেন্টিনা-বাংলাদেশের

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি আর্জেন্টিনা-বাংলাদেশের

ভেনেজুয়েলার পর পুয়ের্তো রিকোর বিপক্ষে দুই জয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৩ থেকে এখন ২ নম্বরে এসেছে আর্জেন্টিনা। হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের দুই ম্যাচ খেলার পর উন্নতি হয়েছে বাংলাদেশেরও। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮৪ থেকে ১৮৩ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

শুক্রবার (১৮ অক্টোবর) ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে।

 

র‌্যাঙ্কিং হালনাগাদের আগে দুটি ম্যাচ খেলে আর্জেন্টিনা। ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে জেতার পর পুয়ের্তো রিকোর বিপক্ষে গোল উৎসব করে বিশ্ব চ‍্যাম্পিয়নরা। একপেশে ম্যাচে লিওনেল স্কালোনির দল জেতে ৬-০ গোলে।

এবারের উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম লেগে জাতীয় স্টেডিয়ামে ৪-৩ গোলে হারে বাংলাদেশ। ফিরতি লেগে হংকংয়ের মাঠে ১-১ ড্র করে হাভিয়ের কাবরেরার দল। যার সুবাদে ১৮৪ থেকে ১৮৩তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।


র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচে আছে ইংল্যান্ড (চতুর্থ) ও পর্তুগাল (পঞ্চম)। এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে নেদারল্যান্ডস। বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের অবশ্য অবনমন হয়েছে এক ধাপ, সেলেসাওরা বর্তমানে আছে সপ্তম স্থানে। দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারানোর পর জাপানের বিপক্ষে ৩-২ গোলে হারে কার্লো আনচেলত্তির দল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত