আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

ইন্টারনেটের বিকল্প নিয়ে আসছেন ইন্টারনেটের উদ্ভাবক

ইন্টারনেটের বিকল্প নিয়ে আসছেন ইন্টারনেটের উদ্ভাবক

ড. ফ্রাঙ্কেন্সটাইন যেমন তার তৈরি করা দানবের কাজে আতঙ্কিত ছিলেন, তেমনই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের অর্থাৎ ইন্টারনেটের উদ্ভাবক টিম বার্নারস-লিও তার উদ্ভাবনের কুফলে বিরক্ত।

ইন্টারনেট ‘অসাম্য ও বিভাজনের উৎপাদনের যন্ত্র’ বলে মন্তব্য করেছেন তিনি।

কিন্তু বার্নার্স-লি বিশ্বাস করেন তিনি এখন ইন্টারনেটের বিকল্প একটি ওয়েব উদ্ভাবন করেছেন যেখানে ইউজাররা ফেসবুক, অ্যামাজন ও গুগলের মতো ইন্টারনেট জায়ান্টকে এড়িয়ে চলতে পারবে।

সবার জন্য উন্মুক্ত এই প্রকল্পের নাম ‘সলিড’। এখানে ইউজাররা তাদের তথ্য কোথায় রাখবেন এবং কাদের সঙ্গে শেয়ার করবেন বা কারা এগুলো দেখতে পারবে সেটা তারা নিজেরাই ঠিক করতে পারবেন। বিপুল পরিমাণ তথ্য গুটিকয় বৃহৎ প্রতিষ্ঠানের হাতে কুক্ষিগত হয়ে না থাকার ফলে ওয়েবের ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটবে।

একটি ব্লগ পোস্টে তিনি লেখেন, ‘এখন ইউজাররা জরুরী মনে করায় তাদের ব্যক্তিগত তথ্য ডিজিটাল জায়ান্টগুলোকে দিয়ে থাকেন। কিন্তু সলিড এই ব্যবস্থা বদলে দিবে। আমরা সবাই দেখেছি প্রচলিত পদ্ধতি আমাদের জন্য বিশেষ উপকারী নয়।’

‘কার্যত সলিড প্রত্যেক ইউজারকে তাদের নিজস্ব ইন্টারনেট দিয়ে থাকে’, মার্কিন মাগাজিন ফাস্ট কোম্পানিকে জানান বার্নার্স-লি।

বিদেশি হ্যাকারদের দ্বারা ফেসবুকের তথ্য বেহাত হয়ে যাওয়ার প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘এটা আমাদেরকে এখনই করতে হবে, কারণ এটা একটা ঐতিহাসিক মুহূর্ত।’

এছাড়াও, ‘আমরা এখন সলিডের জমানায় উপস্থিত’ হয়েছি, যোগ করেন তিনি।

অক্সফোর্ডে শিক্ষিত ৬৩ বছর বয়সী বার্নার্স-লি বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজিতে (এমআইটি) সলিড প্রকল্পে কাজ করছেন। অক্সফোর্ডের সঙ্গে সঙ্গে তিনি এমআইটিতেও অধ্যাপনা করেন।

বার্নার্স-লি ইনরাপ্ট নামের একটি ব্যবসার উদ্যোগ শুরু করেছেন, যা সপ্তাহে উদ্বোধন করা হবে। এটির মাধ্যমে ইউজাররা সলিডে তাদের নিজস্ব বিভিন্ন অ্যাপ তৈরি করতে পারবেন।

সলিডের ইন্টারনেটের প্রযুক্তির মতোই কাজ করবে কিন্তু, বিভিন্ন অ্যাপ ও সাইটের সঙ্গে ডেভেলপারদের সলিডকে সংযুক্ত করতে হবে। এজন্য প্রয়োজনীয় প্রথম পর্যায়ের অ্যাপগুলোর বাজারে আনার কাজ চলছে, ইনরাপ্টের বক্তব্য উদ্ধৃত করে জানায় এনগ্যাজেট সাইট।

এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত