আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

গুগলের বিরুদ্ধে মামলা করলো ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট

গুগলের বিরুদ্ধে মামলা করলো ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট

ছবি: এলএবাংলাটাইমস

টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা করেছে দ্য ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট। মঙ্গলবার (২০ অক্টোবর) গুগলের অন্যতম জনপ্রিয় টুলস সার্চ ইঞ্জিন ও সার্চ এডভারটাইজিং এর ক্ষেত্রে অবৈধ আধিপত্য বিস্তার করে ব্যবসায়িক প্রতিপক্ষকে দমিয়ে রাখায় এই মামলা দায়ের করা হয়েছে । যুক্তরাষ্ট্রের ইতিহাসে গুগলের বিরুদ্ধে এই মামলাটি অন্যতম 'হাই-প্রোফাইল' মামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 


ইউএস ডেপুটি এটর্নি জেনারেল জেফ রজেন গণমাধ্যমকে জানান, 'গুগলের বিরুদ্ধে এন্টি-ট্রাস্ট আইনে মামলা করা হয়েছে৷ তারা সার্চ ইঞ্জিন ও সার্চ এডভারটাইজিং এর ক্ষেত্রে তাদের আধিপত্য ধরে রাখতে অবৈধ প্রতিযোগিতা শুরু করেছে'।

 


পৃথিবীজুড়ে ইন্টারনেট সার্ফিং এর জন্য ৯০ শতাংশ মানুষ সার্চ ইঞ্জিন হিসেবে গুগল ব্যবহার করে। আর এই সার্চ ইঞ্জিন ব্যবহার করার সময় গুগল তাদের নিজস্ব এডভারটাইজিং থেকে আয় করে প্রতি বছর ১৬০ বিলিয়ন ডলার। প্রতি বছর তাদের কোম্পানির আয়ের মোট ৮৫ শতাংশই এই খাত থেকে আসে৷

 


গুগলের বিরুদ্ধে দায়ের করা এই মামলায় দ্য ইউএস জাস্টিস ডিপার্টমেন্টের সাথে যোগ দিয়েছে আরো ১১টি অঙ্গরাজ্য। ফলে এই মামলাটিকে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়ের করা অন্যতম হাই-প্রোফাইল মামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে মাইক্রোসফটের বিরুদ্ধে দ্য ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট এবং আরো বেশ কয়েকটি রাজ্য মিলে মামলা দায়ের করেছিলো। ১৯৯০ সালে দায়ের করা সেই মামলার নিষ্পত্তি হয়েছিলো ২০০১ সালে।

 


দ্য ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট মূলত গুগলের এড নিয়ন্ত্রণের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্যের ফলে সাধারণ ব্যবহারকারীদের কী ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিকে নজর রাখছে। এছাড়াও গুগলের অন্যতম প্রতিযোগী প্রতিষ্ঠান এপল, ফেসবুক ও এমাজনকেও নজরদারি করা হচ্ছে।

 

 

 

এলএবাংলাটাইমস /ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত