আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

যুক্তরাষ্ট্র ও কানাডায় কমছে ফেসবুক ব্যবহারকারী

যুক্তরাষ্ট্র ও কানাডায় কমছে ফেসবুক ব্যবহারকারী

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা ফেসবুকের জন্য গুরুত্বপূর্ণ বাজার। অথচ এ দুটি বাজারেই ব্যবহারকারী হারাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমটি। করোনা মহামারির শুরুর দিকে ফেসবুক ব্যবহারকারী বাড়ার যে হার ছিল তা কমতে শুরু করেছে। ফেসবুক তাদের তৃতীয় প্রান্তিকের আয় ঘোষণার সময় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে তাদের প্রবৃদ্ধি কম। এ দুটি তাদের আকর্ষণীয় বিজ্ঞাপনের বাজার।

বর্তমানে উত্তর আমেরিকায় ১৯ কোটি ৬০ লাখ ফেসবুক ব্যবহারকারী রয়েছেন। বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাত্ এপ্রিল থেকে জুন এ তিন মাসে সেখানে ব্যবহারকারী ছিলেন ১৯ কোটি ৮০ লাখ। অর্থাত্ তিন মাসে ফেসবুক ব্যবহারকারী কমেছে ২০ লাখের বেশি। ফেসবুকে এক বিবৃতিতে বলেছেন, ব্যবহারকারী কমার হার প্রত্যাশিত ছিল। এ বছরজুড়ে ফেসবুক ব্যবহারকারী কমার হার বজায় থাকতে পারে। ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যাশা অনুযায়ী, বছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্র ও কানাডায় ফেসবুকের দৈনিক ও মাসিক সক্রিয় ব্যবহারকারী কমেছে। বছরের দ্বিতীয় প্রান্তিকে করোনা মহামারির জন্য ব্যবহারকারী বেড়েছিল। বছরের চতুর্থ প্রান্তিকেও এ ধারা বজায় থাকবে। বছরের তৃতীয় প্রান্তিকের চেয়েও ব্যবহারকারী কিছুটা কমতে পারে।

বছরের শুরুর দিকে করোনাভাইরাস মহামারির কারণে লকডাউন শুরু হলে ফেসবুক ব্যবহারকারী ব্যাপক আকারে বেড়ে যায়। তবে বছর শেষ না হতেই চিত্র ভিন্ন। যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারী কমলেও এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহারকারী বেড়েছে।

ফেসবুক পরিবারের বিভিন্ন অ্যাপ যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারকে তুলে ধরা হচ্ছে। ফেসবুকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত ফেসবুকের সব অ্যাপগুলো দৈনিক ২৫৪ কোটি মানুষ ব্যবহার করছেন।

ব্যবহারকারী কমলেও ফেসবুকের আয়ে কোনো প্রভাব পড়েনি। বছরের তৃতীয় প্রান্তিকে ২১ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার আয় করেছে ফেসবুক, যা গত বছরের একই সময়ের চেয়ে ২২ শতাংশ বেশি। ফেসবুকের আয়ের পরিমাণ বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।

বিশ্লেষকদের সঙ্গে আলাপকালে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, মার্কিন নির্বাচনের আগে ফেসবুক প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে তিনি নির্বাচনের পরদিন এ নিয়ে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন। কয়েক সপ্তাহ ধরে নির্বাচন ঘিরে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ফেসবুক। এর মধ্যে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের মতো পদক্ষেপও রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত