আপডেট :

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

বিশ্বখ্যাত পাঁচ সফল ব্যক্তির বৈশিষ্ট্য

বিশ্বখ্যাত পাঁচ সফল ব্যক্তির বৈশিষ্ট্য


বিশ্বখ্যাতদের সফলতার গল্প সবাই শুনতে চান, জানতে চান কীভাবে সফলতার এমন উচ্চশিখরে উঠেছেন তারা। সফল এমন ব্যক্তিদের অনেকেই আছেন যাদের কেবল ব্যাংকে কাঁড়ি কাঁড়ি টাকাই নয়, আছে কোটি কোটি ভক্ত-অনুরাগী। আজকের আয়োজনে সফল পাঁচ ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নিয়ে আজকের আয়োজন।

সম্প্রতি বিশ্বখ্যাত সফল এমন ৫ ব্যক্তিকে নিয়ে গবেষণা করেছেন লিডারশিপ এক্সপার্ট টম পোপোমেরোনিস। তিনি এ ব্যক্তিদের সফলতালাভের পেছনের রহস্য খোঁজার চেষ্টা করেছেন। তার মতে, বড় বড় ব্যক্তির জীবনে গতানুগতিক ধারার বাইরে এমন স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য ছিল, যা তাদের আর্থিক প্রাতিষ্ঠানিকভাবে সফল তো করেছেই, সেই সঙ্গে মানুষের কাছে তারা জনপ্রিয় অনুসরণীয় ব্যক্তি হিসেবেও নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছেন।

গবেষণায় তিনি দৃষ্টান্ত হিসেবে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, টেসলা প্রধান ইলন মাস্ক, মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেটসহ কয়েক জনের কথা উল্লেখ করেন। তাদের যে বৈশিষ্ট্যগুলো সাধারণ মানুষকেও চলার পথে সফল করবে-

জেফ বেজোস

কখনও আশাহত হবেন না। অনেক ক্ষেত্রেই অসম্ভব বলে কিছু নেই। আজ যা ‘ওয়াও’ বা কাক্সিক্ষত মনে হয়, আগামীকাল তা খুব সাধারণ ব্যাপার হয়ে ধরা দিতে পারে। জেফ বেজোসের ক্ষেত্রেও এমনটি হয়েছে বলে এক লেখায় স্বীকার করেছেন।

বিল গেটস

অবসরে বই পড়ুন। বই মানুষের চিন্তার পরিধি বাড়িয়ে দেয়। সফল ব্যক্তিদের প্রায় সবাই অবসর সময়ে বই পড়েন। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বছরে ৫০টির মতো বই পড়েন।

ব্ল্যাকেলি

কোনো আইডিয়াকে ছোট করে দেখবেন না। প্রতিটি মানুষের ভেতরই তার অজান্তে কোনো না কোনো আইডিয়ার জš§ নেয়। কেউ এটিকে গুরুত্ব দিয়ে এগোয় আর কেউ কেউ এটিকে গুরুত্বহীন মনে করে। স্প্যানএক্সের প্রতিষ্ঠাতা সারা ব্ল্যাকেলি যখন শুরুর দিকে নিজের একটি আইডিয়া একজনের সঙ্গে শেয়ার করেন, তখন ওই ব্যক্তি তাচ্ছিল্যের স্বরে বলেন, যদি এটি ভালো আইডিয়াই হতো তাহলে কেন এতদিন কেউ এটি নিয়ে কাজ করেনি? অথচ পরে নিজের আইডিয়া দিয়েই সাফল্য পান সারা।

ওয়ারেন বাফেট

ভালো বক্তা হোন। মানুষের সামনে সাবলীলভাবে কোনো বিষয়কে যথাযথভাবে তুলে ধরাও একটি বড় যোগ্যতা। এটি এক ধরনের যোগাযোগ দক্ষতা। মার্কিন প্রভাবশালী ব্যবসায়ী ওয়ারেন বাফেট ‘এ বুক অব মেন্টরস’-এর প্রবন্ধে লিখেন, বড় বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তার যতটা না কাজে দিয়েছে, ১০০ ডলারের পাবলিক স্পিকিং কোর্স তারচেয়ে বেশি উপকারে এসেছে।

ইলন মাস্ক

জীবন ভারসাম্যপূর্ণ করুন আর কাজে মনোযোগ দিন। টেসলা প্রধান বলেন, আমি একই সঙ্গে একাধিক কাজে মনোযোগ দেয়াটি পছন্দ করি না। যখন কারও সঙ্গে খাবার খেতে বসব, সেটিই করব। (অনেকের মতো) ওই সময় ব্রাউজ বা ইমেইল চেক করব না।

শেয়ার করুন

পাঠকের মতামত